ছবি: সংগৃহীত
জাতীয়

রাজনীতিবিদরাই নির্বাচনের প্রধান খেলোয়াড়: সিইসি

নিজস্ব প্রতিবেদক

রাজনৈতিক দল ও রাজনীতিবিদরাই নির্বাচনের প্রধান খেলোয়াড় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসিরুদ্দিন।

মঙ্গলবার সকালে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে আয়োজিত সংলাপে সূচনা বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, একটি গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচন আয়োজন একার পক্ষে সম্ভব নয়। এর জন্য সবার সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে রাজনীতিবিদদের। সংলাপে সিইসি ছাড়াও চার নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনের (ইসি) উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিইসি বলেন, আমরা নির্বাচন নিয়ে সংলাপ শুরু করেছি। যদিও কিছুটা দেরি হয়েছে, তার কারণও আছে। এর মধ্যে বড় একটি কারণ হলো, সংবিধান সংস্কার কমিশন (কনসেন্স কমিশন) স্টেকহোল্ডারদের সঙ্গে অনেক আলোচনার ভিত্তিতে একটি সুপারিশমালা তৈরি করেছে। তার অনেক কিছুই আমরা বাস্তবায়ন করেছি।

তিনি আরও জানান, এখনো রাজনৈতিক দলগুলোকে সংলাপে ডাকেনি কমিশন। কারণ তারা বর্তমানে ঐকমত্য কমিশনের সঙ্গে ব্যস্ত সময় পার করছেন। তাদের এখনই ডিস্টার্ব করতে চাইনি। যদি গুরুত্বপূর্ণ নেতৃত্ব ব্যস্ত থাকেন, তাহলে আমাদের সংলাপে সময় দিতে পারবেন না। সে চিন্তা থেকেই আমরা পরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসব।

সংলাপে নির্বাচন নিয়ে মাঠপর্যায়ে কাজ করা বিশেষজ্ঞদের অভিজ্ঞতা শোনার আগ্রহের কথা জানিয়ে সিইসি বলেন, আজ আমরা এমন মানুষদের কাছ থেকে শুনতে চাই যারা মাঠে থেকে নির্বাচনের বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন। আমরা জানতে চাই, কীভাবে একটি সুন্দর, জবাবদিহিমূলক, জালিয়াতিমুক্ত নির্বাচন করা সম্ভব।

তিনি আরও বলেন, যেখান থেকে নির্বাচন ম্যানিপুলেট করার সুযোগ থাকে, সেই জায়গাগুলো চিহ্নিত করে তা বন্ধ করতে চাই। এর জন্য আপনাদের পরামর্শ খুব গুরুত্বপূর্ণ।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মহারাষ্ট্রের হাসপাতালে ৩ নবজাতকের মৃত্যু

ভারতের মহারাষ্ট্রের অমরাবতীর একটি সরকারি হাসপাতালে আগুন লেগে তিন নবজাতকের মৃত...

গিনিতে ময়লার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে আবর্জনার বিশাল স্তূপ ধসে ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনা...

রংপুরে ৪ হত্যার ময়নাতদন্তে নতুন তথ্য

রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী ও দুই সন্তান...

জনতা ব্যাংকে অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত

সোমবার (২৪ আগস্ট) জনতা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে অ্যাসেট-লায়াবিলিটি ম্য...

ঢাকায় পুলিশের অভিযানে ৪৪০ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪০ জ...

চুনতীতে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.)-এর উদ্বোধন

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে যুগশ্রেষ্ঠ...

ঈশ্বরদীতে হত্যাচেষ্টার ৬ দিন পর সেচ্ছাসেবকদল নেতার থানায় মামলা দায়ের

হত্যাচেষ্টার ছয় দিন পর স্বশরীরে থানায় উপস্থিত হয়ে সুষ্ঠু বিচার চেয়ে এজাহার দা...

নরসিংদীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

নরসিংদী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা...

ফায়ার সার্ভিস-ARAB-এর যৌথ অভিযান

দুর্যোগকালীন সময়ে দেশব্যাপী বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালু রেখে ফায়ার সার্ভিসের...

পিরোজপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

পিরোজপুর পৌরসভার ব্রাহ্মণকাঠি এলাকায় এক কুয়েতপ্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির...

লাইফস্টাইল
বিনোদন
খেলা