জাতীয়

রক্ত দিতে বার্ন ইনস্টিটিউটে ছুটে এলেন তৃতীয় লিঙ্গের শতাধিক মানুষ

নিজস্ব প্রতিবেদক

ঢাকার উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিশুদের রক্তের প্রয়োজন মেটাতে এগিয়ে এসেছেন তৃতীয় লিঙ্গের (হিজড়া) জনগোষ্ঠীর শতাধিক সদস্য।

মঙ্গলবার (২২ জুলাই) বেলা পৌনে ১২টার দিকে কুড়িল বিশ্বরোড ও খিলক্ষেত এলাকা থেকে তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে এসে উপস্থিত হন।

তাদের মধ্যে ঝিনুক সিকদার নামের তৃতীয় লিঙ্গের একজন বলেন, আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে দেখলাম-ঢাকা মেডিকেলে অনেক রক্তের প্রয়োজন। সঙ্গে সঙ্গে আমরা ১০০ জন রওনা দিই, আরও ১০০ জন পথে আছেন। আমরা সবাই রক্ত দিতে এসেছি।

তাদের গুরু মা পিংকি সিকদারের আহ্বানে তারা এই মানবিক উদ্যোগে সাড়া দিয়েছেন বলে জানান জুমা নামের একজন। তিনি বলেন, আমাদের গুরু মা বলেছেন-বিমান দুর্ঘটনায় দগ্ধ শিশুগুলোর জন্য প্রচুর রক্তের প্রয়োজন। তিনি জিজ্ঞেস করলেন, কে কে যাবেন? আমরা সঙ্গে সঙ্গে সবাই বললাম, চলেন যাই।

হাবিবা নামে আরেকজন বলেন, যত রক্ত দরকার আমরা দিতে রাজি। শুধু চাই এই ছোট ছোট বাচ্চাগুলো সুস্থ হয়ে উঠুক।

পলাশ নামের আরেকজন বলেন, জাতির দুঃসময়ে আমরা সবসময় পাশে ছিলাম। মানুষ সুস্থ না থাকলে আমরাওতো থাকব না। তাদের বাঁচলে তবেই আমরা বাঁচব-যাদের কাছ থেকে সাহায্য পাই, জীবিকা চালাই।

চৈতি নামে অন্য আরেকজন বলেন, এই মানবিকতা আর সহমর্মিতার নজির অনুপ্রেরণা জোগায় সবার জন্য। সমাজের প্রতিটি স্তরের মানুষকে নিয়ে গড়ে উঠুক মানবতার শক্তিশালী বাঁধন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা