জাতীয়

দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই : সিইসি

ময়মনসিংহ প্রতিনিধি

আসন্ন নির্বাচনে দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সোমবার (৫ মে) সকাল ১০টার দিকে ময়মনসিংহ সিটি করপোরেশন মিলনায়তনে ‘ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ উপলক্ষে ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, ‘সেদিন আর ফিরে আসবে বলে মনে হয় না। অন্তত, যতদিন আমরা আছি। আমি যতদিন আছি এ অপবাদ নিয়ে মরতে চাই না। ১৮ কোটি মানুষের দায় নিয়ে আমি মরতে চাই না। যা করব সহি নিয়তে, সঠিকভাবে আইনকানুন মেনে করব। বিবেকের সায় নিয়ে নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছি।’

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামানিকের সভাপতিত্বে চার জেলার নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।

সিইসি বলেন, ‘আমরা সারাদেশের নির্বাচন কর্মকর্তাদের নিরপেক্ষতার জন্য শপথ করিয়েছি। রমজানের প্রথমদিনে তারা হাত তুলে শপথ করেছেন কারো দ্বারা প্রভাবিত হবেন না। সম্পূর্ণ নিরপেক্ষভাবে আইনকানুন মেনে তারা নির্বাচন পরিচালনা করবেন। অতীতে যা হয়েছে তার পুনরাবৃত্তি যেন না হয়, সেটাই আমাদের লক্ষ্য। আমাদের কর্মকর্তারা সে লক্ষ্যেই প্রতিজ্ঞাবদ্ধ। আমরা একটি নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।’

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যেটা নিয়ে রাজনৈতিকভাবে বিতর্ক চলে, সেটা নিয়ে আমরা কথা বলতে চাই না। আমরা অত্যন্ত সচেতনভাবে রাজনীতি পরিহার করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। এজন্য অনেকেই আমাদের ওপর মন খারাপ করছে।’

এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘সংস্কার কমিশনের সুপারিশগুলো আমরা মানছি না বলে অনেকেই আমাদের দায়ী করছেন। আমরা রাজনৈতিক সংশ্লিষ্ট সুপারিশগুলোকে সতর্কভাবে পরিহার করছি। একটি বিশেষ রাজনৈতিক দলের বিষয়ে কথাবার্তা হয়, এটা রাজনৈতিকভাবে ফয়সালা হোক। ফয়সালা হলে আমরা সিদ্ধান্ত নেব। এছাড়া আমরা ওসব ব্যাপারে জড়িত হতে চাই না।’

তিনি আরও বলেন, ‘ব্যক্তিগতভাবে কাউকে খুশি করার জন্য আমরা কাজ করছি না। যেকোনো সিদ্ধান্ত কমিশনের সকল সদস্য মিলে নেওয়া হয়। একক কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না। যেহেতু দক্ষ প্রশাসন আছে, প্রশাসনকে জড়িত করে আমরা যৌথভাবে সিদ্ধান্ত নেব।’

সিইসি সম্পূর্ণভাবে একটি নিরপেক্ষ প্রতিষ্ঠান, নিরপেক্ষ আছে এবং নিরপেক্ষ থাকবে জানিয়ে তিনি বলেন, ‘এখানে কোনো ধরণের প্রভাব ও চাপের কাছে আমরা মাথা নত করব না। আপনাদের সহযোগিতায় আমরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে আমরা কাজ করছি এবং করে যাব ইনশাল্লাহ।’

ঢাকা দক্ষিণ সিটি মেয়রকে নির্বাচিত করার প্রশ্নে সিইসি বলেন, ‘ইশরাক হোসেনকে শপথ করানোর দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। এ বিষয়ে নির্বাচন কমিশনের কিছু করার নেই। নির্বাচন কমিশন আদালতের নির্দেশনা পালন করে গেজেট প্রকাশ করেছে।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি: মীর হেলাল উদ্দিন

পর্যটন শিল্পের বিকাশে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে শক্তিশালী সমন্বয় ও অংশীদা...

পুতিনের দল ইউনাইটেড রাশিয়ার জয়জয়কার

রাশিয়ার সংসদীয় নির্বাচনে নিরঙ্কুশ কর্তৃত্ব বজায় রেখেছে প্রেসিডেন্ট ভ্লাদিম...

তাপমাত্রা পৌঁছেছে ৩৭.৫ ডিগ্রিতে

এক দিনের বিরতির পর দেশের বিভিন্ন অঞ্চলে আবারও তাপপ্রবাহ শুরু হয়েছে। আজ সোমবা...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ ঘিরে নিউইয়র্কে ব্যাপক কৌতূহল

জাতিসংঘের বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য ঘিরে নিউইয়র্কজুড়ে...

জাকার্তায় দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরি

বাংলাদেশ দল জাকার্তায় পৌঁছে প্রস্তুতিও শুরু করে দিয়েছে। অপেক্ষা ছিল দলের সব...

‘প্রয়োজনীয় সহায়তার অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা’

প্রয়োজনীয় আন্তর্জাতিক সহায়তা ও সুরক্ষার অভাবে পুরো উপত্যকা আজ ধ্বংসস্তূপে পরি...

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ে বড় ধরণের রদবদল করা হয়েছে। এতে পুলিশের ডিআইজি, অত...

আইনশৃঙ্খলার উন্নয়নে পুলিশ-জনতার সমন্বয় বাড়াতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ দমনে পুলিশ ও জনগণের মধ্যে সমন্বয় আরও জোর...

ফিলিস্তিনিদের ওপর নজিরবিহীন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজার ভয়...

মার্শাল আর্টে ব্রোঞ্জ পদক নিশ্চিত করলেন জিন্নাত

এশিয়ান গেমসের উশু (মার্শাল আর্ট) ডিসিপ্লিনে বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে এক নতু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা