জাতীয়

ডিএনসিসি প্রশাসকের গণশুনানিতে দু’পক্ষের মারামারি

নিজস্ব প্রতিবেদক

হাতাহাতি থেকে মারামারিতে রূপ নিল ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসকের গণশুনানি। প্রশাসক মোহাম্মদ এজাজের সামনে মোহাম্মদপুর কৃষি মার্কেটের অনিয়মের বিষয়ে কথা শুরু করতেই আরেকজন তার মাইক্রোফোন কেড়ে নিলে এই হাতাহাতির সূত্রপাত। পরে তা মারামারির পর্যায়ে গড়ায়। একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসকের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

জানা যায়, নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকালে রাজধানীর মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে গণশুনানির আয়োজন করে ডিএনসিসি। বাসিন্দারা এলাকার নানা সমস্যা নিয়ে কথা বলতে থাকেন। প্রশাসকও সেগুলো মনোযোগ দিয়ে শুনতে থাকেন এবং নোট নেন। পাশাপাশি তাদের সমস্যা সমাধানের বিষয়ে কথা বলেন। এক পর্যায়ে একজন মাইক্রোফোন নিয়ে মোহাম্মদপুর কৃষি মার্কেটের প্রসঙ্গ উত্থাপন করার পর পরই পাশ থেকে আরেকজন তাতে বাধা দেন। বাধা উপেক্ষা করে আবারও বলা শুরু করলেই তার মাইক্রোফোনটি কেড়ে নেওয়া হয়। শুরু হয়ে যায় দু’পক্ষের মধ্যে হাতাহাতি, ধাওয়া-ধাওয়ি, কিলঘুসি। এক পর্যায়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গণশুনানিতে ভুক্তভোগীরা খেলার মাঠ, পার্ক, রাস্তা, খাল দখলমুক্ত করা, দরিদ্রদের জন্য টিসিবি কার্ড বিতরণের দাবি ছাড়াও ব্যাটারি রিকশার দৌরাত্ম্য, কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতিসহ নানা সমস্যার কথা তুলে ধরেন।

প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন খাল, মাঠ, পার্ক, রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান শুরু হয়েছে। দখলদারদের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান চলতে থাকবে। দ্রুত সময়ের মধ্যে মোহাম্মদপুর হাইক্কার খালের সব অবৈধ স্থাপনা ও ভবন উচ্ছেদ করা হবে। আমি নিজে উপস্থিত থাকব। অবৈধ দখলদারদের কোনো ছাড় দেওয়া হবে না।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা