সংগৃহীত
বিজ্ঞান

ডিম আগে, না মুরগি: নতুন গবেষণা যা জানালো

আমার বাঙলা ডেস্ক

অনেক বছর ধরে বিজ্ঞান কিংবা দর্শনের জগতে আলোচিত ও কৌতুহলী একটি প্রশ্ন— ‘আগে এসেছে কোনটি: মুরগি না ডিম?’ এই প্রশ্নের উত্তর মেলেনি কখনো। বিজ্ঞানী ও দার্শনিকরা অনেকবার চেষ্টা করেছেন।

এ নিয়ে বিস্তর আলোচনাও হয়। ভাবনাও খেলে- ডিম তো মুরগী থেকেই আসে। আমার ডিম ফেটে মুরগীর ছানা বের হয়। তাহলে কোনটি আগে? অনেক গোলমেলে ও ভাবনার বিষয়। ভাবতে ভাবতে আপনার মাথা ঘুরে যাবে; কিন্তু উত্তর মিলবে না।

আসলে সৃষ্টিরহস্যের কোনো কূল-কিনারা নেই। তারপরও চেষ্টা চলে। এবার এর সমাধান খোঁজার চেষ্টা করেছেন সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তাদের গবেষণা বলছে, ডিমের মতো প্রাকৃতিক গঠন মুরগির বহু আগেই পৃথিবীতে ছিল।

গবেষণাটি চালানো হয়েছে এককোষী একটি প্রাচীন জীব ক্রোমোসফেরা পারকিনস্কি-কে নিয়ে; যা ২০১৭ সালে হাওয়াইয়ের সমুদ্রতল থেকে আবিষ্কৃত হয়েছিল। গবেষকেরা বলছেন, ১০০ কোটি বছরের বেশি সময় ধরে পৃথিবীতে থাকা এই জীব এমন কিছু কোষ তৈরি করতে পারে; যা ডিম বা ভ্রূণের মতো কাজ করে। এ থেকে বোঝা যায়, প্রকৃতিতে ডিম তৈরির পদ্ধতি প্রাণীর উদ্ভবের আগে থেকেই ছিল।

গবেষণাপত্রের সহলেখক ওমায়া দুদিন বলেন, যদিও এটি এককোষী জীব, তবে এটি প্রাণীর মতো গঠন তৈরিতে সক্ষম। আরেক গবেষক মারিন অলিভেটার মতে, ‘এই আবিষ্কার পৃথিবীর প্রাচীন ইতিহাস সম্পর্কে আমাদের ধারণা সমৃদ্ধ করছে। গবেষণার মাধ্যমে জানা গেছে, প্রাচীন পৃথিবীতে এমন ধরনের ডিম ধীরে ধীরে গঠিত হতে শুরু করে এবং পরবর্তী সময়ে মানুষ খাদ্যের জন্য নিয়মিত ডিম উৎপাদনকারী মুরগি পালন করতে শুরু করে।’

আরেক গবেষণা থেকে জানা যায়, মুরগির ডিমের মতো শক্ত খোলসবিশিষ্ট ডিম প্রায় ৩০ কোটি বছর আগে পৃথিবীতে ছিল। খাবারের একটি গুরুত্বপূর্ণ উৎস ডিমের চাহিদা পূরণে হাজার বছর আগে মানুষ মুরগিকে ঘরে পালন করা শুরু করে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা