বিজ্ঞান

এবার প্লেনে ভ্রমণের খরচ জানাবে গুগল!

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ডেস্ক: ভ্রমণপিপাসুদের জন্য সুখবর নিয়ে এলো সার্চ ইঞ্জিনের জনপ্রিয় প্ল্যাটফর্ম গুগল! জনপ্রিয় এ প্ল্যাটফর্মটি নতুন এক ফিচার যুক্ত করেছে। সেই ফিচারের মাধ্যমে গুগল আপনাকে কোথাও যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে কম খরচে ফ্লাইট ফেয়ারের জানান দেবে। এ ছাড়াও কোন সময় টিকিট কাটলে কম খরচে বিমান ভাড়া মেটানো যাবে, তা-ও বলে দেয়া হচ্ছে গুগলের নতুন এ ফিচারে।

সম্প্রতি এক ব্লগ পোস্টের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ ফিচারটির ঘোষণা দেয় এই টেক জায়ান্ট।

পোস্টটিতে গুগল জানিয়েছে, নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া ডেটা বিশ্লেষণ করে আমরা ভ্রমণকারীদের জানিয়ে দিতে পারব পছন্দের দিনে, পছন্দের গন্তব্যে যাওয়ার জন্য কোন দিন টিকিট কাটা হলে তারা সবচেয়ে বেশি লাভবান হতে পারেন। মূলত অতীতে কোন বছর কোন রুটের বিমান ভাড়া বছরের কোন সময় কেমন ছিল, তার ওপর নির্ভর করে গুগল ভ্রমণকারীদের এ তথ্য জানাবে।

গুগল ফ্লাইটস ফিচারটি কাজ করে যেভাবে-

মনে করুন, আপনি দুমাস পর ভ্রমণে যাবেন। সে ক্ষেত্রে বিমানভাড়ার অবস্থা দেখতে আপনি গুগলের দ্বারস্থ হলেন। এ ফিচারটি তখন আপনাকে বলে দিতে পারবে, কোন সময়ে টিকিট বুক করলে সবচেয়ে কম দামে টিকিট বুক করতে পারবেন। যদি আপনার পরিকল্পনার সঙ্গে তা মিলে যায়, তবে আপনাকে সম্ভাব্য সব ফ্লাইটই দেখানো হবে স্ক্রিনে। আবার এমন হতে পারে যে, ফিচারে দেখাচ্ছে আপনার নির্ধারিত দিনের কিছু দিন পর টিকিটের দাম কমার সম্ভাবনা রয়েছে, তখন চাইলে আপনি কিছুদিন অপেক্ষা করে সাশ্রয়ে টিকিট কাটতে পারবেন।

অনেক সময় প্লেন ছাড়ার আগে হঠাৎ করে প্লেনের ভাড়া কমে যায়। এ ক্ষেত্রে এ ফিচারে কোনো কোনো ভাড়ার পাশে ফ্লাইট গ্যারান্টি ব্যাজ যুক্ত করে দেয়া হবে। যাতে ভ্রমণকারীরা বুঝতে পারেন, সে সিটের ভাড়া হঠাৎ করে বেড়ে বা কমে যাওয়ার সম্ভাবনা নেই।

নতুন ফিচারটিতে ফ্লাইট ট্র্যাকিংয়ের সুবিধাও রয়েছে। অর্থাৎ, এ পরিষেবাটি গ্রহণ করে আপনি যদি কখনও টিকিট কেনেন, তবে গুগল পরবর্তী সময়ে নিয়মিত সেই বিমানটির ভাড়ার ওপর নজর রাখবে। তবে এ সুবিধাটি শুধুই যুক্তরাষ্ট্রের যাত্রীরা উপভোগ করতে পারবেন।

গুগল ফ্লাইটস একধরনের অনলাইন পরিষেবা, যেখানে আপনি প্লেনের টিকিট কেনার আগে বিমানভাড়া নিয়ে খোঁজ নিতে পারবেন। এ ফিচারটি ব্যবহার করে থার্ড পার্টির মাধ্যমে চাইলে টিকিট কিনতেও পারবেন। সাশ্রয়ী বিমানভাড়া দেখানোর ফিচারটি এ পরিষেবার নতুন সংযোজন।

এবি/ওশিন

Copyright © Amarbangla

Newsletter

Subscribe to our newsletter and stay updated.

সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা