ছবি: মালয়েশিয়া প্রতিনিধি
প্রবাস

চার দাবী নিয়ে প্রবাসী অধিকার পরিষদের সংবাদ সম্মেলন

মালয়েশিয়া প্রতিনিধি

ইএসকেএল নামক বিতর্কিত বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে তথ্য পাচার ও দুর্নীতির বিরুদ্ধে মালয়েশিয়ায় অবস্থানরত লাখ লাখ বাংলাদেশী প্রবাসীর পক্ষে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ। সংগঠনটির মালয়েশিয়া শাখার উদ্যোগে আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে চারটি দাবী পেশ করা হয়।

সংগঠনটির সভাপতি শাহজাহান মিথুন বলেন, মালয়েশিয়ায় লাখ লাখ বাংলাদেশী শ্রমিকদের তথ্য পাচার করছে ইএসকেএল।

তিনি বলেন, শেখ পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট এই প্রতিষ্ঠান বিভিন্ন সময়ে শ্রমিকদের ঠকিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। দিনের পর দিন শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার করেছে। প্রবাসীদের অভিযোগের প্রেক্ষিতে গত ডিসেম্বরে বর্তমান সরকারের পদক্ষেপে ইএসকেলের সঙ্গে চুক্তি বাতিল হয়। কিন্তু তাবিথ আওয়াল প্রতিষ্ঠানটির পরিচালক হিসেবে যোগ দেওয়ার পর সেই সিদ্ধান্ত স্থগিত করা হয়। শেখ পরিবারের প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ইএসকেএল তাদের দুর্নীতি চালিয়ে নিতে নতুন কৌশল নিয়েছে।

তিনি বলেন, একজন রহস্যময় আমেরিকান নাগরিক তাবিথ আওয়াল এই কারসাজির সঙ্গে সরাসরি জড়িত। কোম্পানীটির মালিকানায় তাবিথ আওয়াল ছাড়াও রয়েছে শেখ পরিবারের লোকজন, নুরে আলম, নিক্সন চৌধুরী, শেখ রেহানা।

শাহজাহান মিথুন দাবি করেন, এই অনিয়মের সঙ্গে আরো জড়িত আছেন মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীর, পররাষ্ট্র সচিব জসীমউদ্দিন ও গিয়াস উদ্দিন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ইএসকেএল এর লুটপাট ও দুর্নীতি চালিয়ে নিতে যত ষড়যন্ত্রই হোক, প্রবাসীরা তা রুখে দিতে প্রস্তুত। বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সরকারের কাছে চারটি দাবি তুলেছে। সেগুলো হলো- ১. ইএসকেএল- এর কার্যক্রম চিরতরে বন্ধ করতে হবে, ২. তাবিথ আওয়াল, খোরশেদ আলম খাস্তগীর, জসীমউদ্দিন ও গিয়াস উদ্দিনসহ জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে, ৩. মালয়েশিয়া হাইকমিশনের মাধ্যমে নিরাপদ ও স্বচ্ছ পাসপোর্ট সেবা নিশ্চিত করতে হবে ও ৪. মালয়েশিয়া হাইকমিশনে পর্যাপ্ত জনবল নিয়োগ করে সেবার মান বাড়ানো হোক।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের (মালয়শিয়া শাখা) সাধারণ সম্পদক এইচ এম হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আমার বাংলা/ এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব নিয়োগ

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ত্রিপাক্ষিক মক্কা প্রতিরক্ষা...

হুথিরা ‘সন্ত্রাসী মিলিশিয়া’ : সৌদি বাদশাহ

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ‘সন্ত্রাসী মিলিশিয়া’ হিসেবে অভিহিত কর...

জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০টি গুরুত্বপূর্ণ কর্মসূচি

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম দিনেই অত্যন্ত ব্যস্ত ও ফলপ্রসূ সম...

এশিয়ান গেমসে লিটনের লক্ষ্য ফাইনাল

২০১০ সালের গুয়াংজু এশিয়ান গেমসে ক্রিকেটে স্বর্ণপদক জিতেছিল বাংলাদেশ। তবে সে...

ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি শিশুদের মানবেতর জীবন

প্রতিদিন সকালেই পূর্ব জেরুজালেমের শুফাত শরণার্থী শিবিরের ১৭ বছরের কিশোর মোহাম...

অডিও ভাইরাল হওয়া ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি গ্রেপ্তার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অডিও ভা...

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের ইমরানুর

এশিয়ান গেমসে সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহ...

বিকাশ, রবিসহ অনুমোদন পেল চার ডিজিটাল ব্যাংক

দেশে নতুন করে চারটি প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে বাং...

ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ জনের মৃত্যু

দেশে আশঙ্খাজনকভাবে বাড়ছে হামের প্রকোপ। এরই মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪...

জামায়াতের ইন্ধনে আ’লীগ মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

আওয়ামী লীগ ইস্যুতে জামায়াতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা