সংগৃহীত
রাজনীতি

জাতীয় পার্টির বিক্ষোভ সমাবেশ স্থগিত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বিজয়নগরে ডাকা বিক্ষোভ সমাবেশ স্থগিত ঘোষণা করেছে জাতীয় পার্টি। পুলিশের নিষেধাজ্ঞা জারির পর উদ্ভূত পরিস্থিতিতে শুক্রবার (১ নভেম্বর) রাতে দলের চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক বলেন, আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা শনিবারের (২ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ কর্মসূচি স্থগিত করেছি। এই সমাবেশ কর্মসূচি কবে করা হবে, পরবর্তী সময়ে সিদ্ধান্ত নিয়ে জানানো হবে।

এর আগে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিজয়নগরে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এরপর শুক্রবার দুপুরে জাতীয় পার্টির বনানীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যান জি এম কাদের বলেন, জীবনের ঝুঁকি নিয়ে হলেও শনিবার বিজয়নগরে জাতীয় পার্টি সমাবেশ করবে।

দলটির সমাবেশ ঘিরে শনিবার বেলা ১১টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পাল্টা কর্মসূচি ঘোষণা করে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র শ্রমিক জনতা’।

এমন পরিস্থিতিতে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এক গণবিজ্ঞপ্তি জারি করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বলেছে, শনিবার পাইওনিয়ার রোডের ৬৬ নম্বর ভবন, পাইওনিয়ার রোড, কাকরাইলসহ পার্শ্ববর্তী এলাকায় যেকোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হলো।

‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র শ্রমিক জনতা’ প্ল্যাটফর্মের উদ্যোক্তা নুরুল হক নুর নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের ছাত্রসংগঠন ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি বিন ইয়ামিন মোল্লা রাতে জানান, তারা পুলিশের সিদ্ধান্তকে ইতিবাচক মনে করছেন। তবে এর মধ্যেও জাতীয় পার্টি কর্মসূচি করতে চাইলে তারা বসে থাকবেন না।

আমারবাঙলা/আরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক

২০২৪ সাল থেকে বিশেষ পুনঃতফসিল নীতির আওতায় নিয়মিত করা অধিকাংশ ঋণ আবারও খেলাপি...

ঢাকা-বরিশাল আকাশপথে যাত্রী থাকলেও নেই পর্যাপ্ত ফ্লাইট

: ঢাকা-বরিশাল আকাশপথে যাত্রী চাহিদা থাকলেও এ রুটে পর্যাপ্ত ফ্লাইট না থ...

নতুন করারোপ ছাড়াই মদন পৌরসভার ৩৫ কোটি ৮৮ লাখ টাকার বাজেট ঘোষণা

নেত্রকোণার মদন পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। নত...

ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ 

ঢাকার সড়কে দীর্ঘদিনের যানজট সমস্যা কমাতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। সেই উদ্যোগ...

রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জের বর্ষ পরিক্রমার উদ্বোধন

রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জের ১৮ টি শাখার সম্মিলিত বর্ষ পরিক্রমার আনুষ্ঠানিক...

বান্দরবানে প্রান্তিক পর্যায়ে উন্নয়নের আশ্বাস এমপি সাচিং প্রু জেরীর

পার্বত্য জেলার বান্দরবানের আলীকদমে সীমান্তবর্তী এলাকাসহ জনকল্যাণমূলক ও উন্নয়ন...

চকবাজারে ছয় 'পেশাদার ছিনতাইকারী' গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।...

চকবাজারে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৫ নারী-পুরুষ আটক

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্...

ঢাকা-বরিশাল আকাশপথে যাত্রী থাকলেও নেই পর্যাপ্ত ফ্লাইট

: ঢাকা-বরিশাল আকাশপথে যাত্রী চাহিদা থাকলেও এ রুটে পর্যাপ্ত ফ্লাইট না থ...

উলিপুরে বসতভিটার পাশে গভীর গর্ত করে মাটি কাটার অভিযোগ, ধসের শঙ্কা

কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মাদারটারী ফকিরপাড়া এ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা