রাজনীতি

নিত্যপণ্য সবকিছুর দাম আকাশচুম্বী: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারায় সরকারের সমালোচনা করে বলেছেন, চাল, ডাল, তেল নিত্যপণ্য সবকিছুর দাম আকাশচুম্বী। আমার মায়েরা-বোনেরা তাদের সন্তানদের পাতে একটা ডিম দিতে পারে না। বিদ্যুতের দাম তিন-চার বার করে বাড়ছে। তেলের দাম তিন-চারবার করে বাড়ে। সেদিকে সরকারের কোনো খেয়াল নেই। আবার বলে দাম তো ফিক্স করে দিয়েছি—দাম ফিক্স করলেই কি দাম কমানো যায়? চুরি তো করো তোমরা। চুরি করো আর বলো দাম ফিক্স করেছি।'

রোববার (১৭ সেপ্টেম্বর) বগুড়ায় বিএনপির তিন সংগঠনের রোডমার্চপূর্ব সমাবেশে দেওয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আজকে স্বাধীনতার বায়ান্ন বছর পর আমাদেরকে আবার সংগ্রাম করতে হচ্ছে, লড়াই করতে হচ্ছে। আমাদের ভোটের অধিকারের জন্য, ভাতের অধিকারের জন্য ও বেঁচে থাকার অধিকারের জন্য লড়তে হচ্ছে।

সরকারের বিরুদ্ধে চৌর্যবৃত্তির অভিযোগ তুলে তিনি বলেন, 'এই সরকার শুধু দ্রব্যমূল্য কমাতে ব্যর্থ হয়েছে তা নয়, এই সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছে। এত বড় চোর যে, চুরি করে দেশকে তারা ফোকলা করে দিয়েছে। চুরি করে আর বিদেশে পাঠায়। বিদেশে বাড়ি-ঘর তৈরি করে। আর সবচেয়ে বড় চুরি করেছে—আমার ভোটের অধিকার চুরি করে নিয়ে গেছে। ১৪ তে চুরি করেছে, ১৮ তে চুরি করেছে। এখন আবার পাঁয়তারা করছে ২০২৪ এর নির্বাচনে চুরি করে পার হয়ে যাবে,' বলেন তিনি।

বিএনপি মহাসচিব মন্তব্য করে বলেন এ দেশের মানুষ এবার চুরি করতে দেবে না, 'আমরা ইতোপূর্বে বলেছি, আমাদের কথা অনেকে বিশ্বাস করতে চায়নি। এখন সারা পৃথিবীর মানুষ বিশ্বাস করে যে, বাংলাদেশে দুটি নির্বাচন হয়নি। নির্বাচনে যদি জনগণ ঠিকঠাক মতো ভোট দিতে না পারে তাহলে গ্রহণযোগ্য হবে না। আর বিরোধী দল যাতে নির্বাচনে না আসতে পারে সে জন্য আগেই মিথ্যা মামলা-গ্রেফতার; আগের মতো শুরু করে দিয়েছে। ৪০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা।

রোডমার্চের আগে সংক্ষিপ্ত পথসভায় সভাপতিত্ব করেন- জাতীয়তাবাদী ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান। এতে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সভাপতি আমির খসরু মাহামুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি এম এম জিলানী। পথসভার সঞ্চালনা করেন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির...

জিদানের অভিষেকের দিনে এমবাপ্পের ইনজুরি

তুরস্কের বিপক্ষে জয়সূচক গোল এনে দেওয়ার পরই হাঁটুর ইনজুরিতে পড়ে নেশনস...

দেশে স্বর্ণের দাম আরও কমল

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মান...

আগামী ৫ দিন ভারী বৃষ্টির আভাস

আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়ে...

গ্রিসে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় শক্তিশালী গ্...

বিশ্ব পর্যটন দিবস আজ

আজ ২৭ সেপ্টেম্বর, বিশ্ব পর্যটন দিবস। পর্যটনের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও...

টিভিতে আজকের খেলা (২৭ সেপ্টেম্বর ২০২৬)

দেশের ও আন্তর্জাতিক অঙ্গনের ম্যাচগুলো কখন, কোন চ্যানেলে সরাসরি দেখা যাবে-চলুন...

আজকের নামাজের সময়সূচি (২৭ সেপ্টেম্বর ২০২৬)

ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদতগুলোর মধ্যে নামাজের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা