সংগৃহিত
রাজনীতি

রংপুরের মানুষের কথা বলতে এমপি হতে চান রুমা

রংপুর ব্যুরো: রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও নারী চিকিৎসক শর্মিলা সরকার রুমা বলেছেন, রংপুর অঞ্চলের মানুষের কথা জাতীয় সংসদে বলতে সংরক্ষিত আসনে এমপি হতে মনোনয়নপত্র সংগ্রহ করবো। আশা রাখি, আমার অতীত কর্মকাণ্ড বিবেচনা করে আমাকে মূল্যায়ন করবে দল।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের সাথে এক সাক্ষাতে তিনি এ কথা বলেন।

ডা. শর্মিলা সরকার রুমা বলেন, আমার জন্ম বঙ্গবন্ধুর আদর্শে গড়া একটি পরিবারে। তাই বঙ্গবন্ধুর আর্দশ ধারণ করেই বেড়ে উঠেছি। আমি ও আমার পরিবার বঙ্গবন্ধুর আদর্শ পাওয়ায় নিজেকে ধন্য মনে করি।

তিনি বলেন, আমি যেহেতু রাজনীতির পাশাপাশি একজন নারী চিকিৎসক। তাই প্রান্তিক মানুষের জীবনযাত্রার বিষয়ে আমার ধারণা রয়েছে। আমার এলাকার মানুষের অভাব-অভিযোগ, পাওয়া-না পাওয়া, হাসি-কান্নার সাথে আমি পরিচিত। তাদের অভাব এবং না পাওয়ার যন্ত্রণা-বেদনাগুলো আমাকে তাড়িয়ে বেড়ায়।

সব ছেড়ে তাদের পাশে দাঁড়াতে আমি সার্বক্ষণিক চেষ্টা চালিয়ে আসছি। তাদের না পাওয়ার বেদনা যেন আমাকে ব্যাকুল করে তোলে। কখন তাদের পাশে দাঁড়াবো, এই ভেবেই আমার দিন-রাত কেটে যায়। তাদের সুখী করা ও তাদের মুখে হাসি ফোঁটানোই আমার একমাত্র লক্ষ্য।

তিনি আরও বলেন, আমি অসহায় মানুষদের পাশে দাঁড়াবো এই স্বপ্ন দেখছি সেই কিশোর বয়স থেকেই। যতই বেড়ে উঠছিলাম, ততই সেই স্বপ্ন আমাকে ঘুমাতে দেয় না। এখনো দিচ্ছে না। সেই স্বপ্ন আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে।

সে কারণেই আমি এবার সংরক্ষিত আসনের সংসদ সদস্য হতে চাই। এলাকার মানুষও সেই দাবি করে আসছে।

শর্মিলা বলেন, আমি ব্যক্তিগতভাবে ছোট ছোট উদ্যোগে রংপুরের বিভিন্ন এলাকার গরীব অসহায় মানুষ, মেধাবী শিক্ষার্থী, যারা আগামী দিনের বাংলাদেশ, সেই মেধাবীরা যাতে ভবিষ্যতে মানুষ হয়ে দেশের সেবা করতে পারে সে বিষয়ে কড়া নজর দিচ্ছি।

এমনকি অসহায় মানুষ যারা অর্থের অভাবে চিকিৎসা করাতে পারেন না, তাদেরকে সার্বিক সহযোগিতা করে আসছি। সেই সাথে দুর্যোগ মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মানুষের জন্য কাজ করে গিয়েছি। নিজের সবটুকু নিয়ে এলাকার মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।

জান গেছে, ডা. শর্মিলা সরকার রুমা রংপুর নগরীর ইসলামবাগ আইডিয়াল মোড় এলাকার ইঞ্জিনিয়ার রঞ্জিত কুমার সরকারের মেয়ে।

তিনি রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য। পাশাপাশি বঙ্গবন্ধু পরিষদ রংপুর জেলা কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও স্বাচিপের সদস্য ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে দীর্ঘদিন থেকে জড়িত।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা