সংগৃহিত
রাজনীতি

স্থানীয় সরকারে নৌকা ডুবিয়েছে আ.লীগ

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের দ্বিতীয় চরম পরাজয় হয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। তার দাবি, ‘খবর প্রকাশিত হয়েছে আগামী কিছুদিন পরে স্থানীয় সরকারের যে নির্বাচন, সেখানে আওয়ামী লীগ নাকি নৌকা নিয়ে নির্বাচন করবে না। তারা নিজেরা পরাজয় স্বীকার করে নিয়েছে, নিজেদের নৌকা নিজেরাই ডুবিয়ে দিয়েছে। এটা কী তাদের আত্মস্বীকৃত পরাজয় নয়?’

মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ওলামা দল।

মঈন খান বলেন, ‘মুখে যত হুমকি-ধামকি ও লাফালাফি করুক, আওয়ামী লীগ বুঝতে পেরেছে ৭ জানুয়ারির নির্বাচনে দেশের মানুষ নৌকা প্রত্যাখান করেছে। সে কারণে উপজেলা নির্বাচনে তারা নিজেরাই নৌকাকে ডুবিয়ে দিয়েছে।’

দেশের ১৮ কোটি মানুষ এ সরকারকে প্রত্যাখান করেছে দাবি করে তিনি বলেন, ‘তার প্রমাণ ৭ জানুয়ারি প্রহসনের নির্বাচনে ১৮ কোটি মানুষের ১২ কোটি মানুষই ভোট দিতে যায়নি। এটা আমাদের কথা নয়। বিদেশি মিডিয়াগুলো বলছে, এখানে কোনো নির্বাচন হয়নি।’

তড়িঘড়ি করে আওয়ামী লীগ শপথ নিয়েছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘কি করেছে দেশে, বর্তমানে ৬ শতাধিক সংসদ সদস্য করে ফেলেছে। আওয়ামী লীগ নাকি সংবিধানে বিশ্বাস করে। সংবিধানের কোথায় লেখা আছে তিনশ আসনের বিপরীতে ছয়শ সংসদ সদস্য থাকবে। আসলে আওয়ামী লীগের কোনো সংবিধান প্রীতি নেই, তাদের একটা প্রীতি আছে সেটা হচ্ছে ক্ষমতা, অর্থবিত্তের। মুখে তারা যে সংবিধান প্রীতির কথা বলে, সেটা ভুয়া।’

আ.লীগের কর্মকাণ্ড স্বাধীনতার আদর্শবিরোধী উল্লেখ করে মঈন খান বলেন, ‘৭২ থেকে ৭৫ সালে একবার বাকশাল তৈরি করেছে। এখন দ্বিতীয়বার বাকশাল তৈরি করছে। তাদের আদর্শ হচ্ছে চুরি-দুর্নীতি করা। বিদেশে সেকেন্ড হোম তৈরি করা।’

ওলামা দলের আহ্বায়ক মাওলানা নেছারুল হকের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নাল আবেদিন ফারুক।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

পেকুয়ায় অগ্নিকাণ্ডে চারটি বসতঘর পুড়ে ছাই

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার শীলখালী ইউনিয়নের ৮ নম্বর ও...

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৭

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে দুই শিশুসহ অন্তত সাতজন নিহত হয...

নতুন বেতনস্কেল নিয়ে আশার কথা জানালেন অর্থমন্ত্রী

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য নবম বেতন কমিশনের ঘোষণা নিয়ে কার্যক্রম...

অ্যাকশন দৃশ্যের শুটিং  এ আহত জুনিয়র এনটিআর

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর শুটিং সেটে দুর্ঘটনায় কাঁ...

ইরাক ইস্যুতে ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্সের বৈঠক

ইরাকে দুই দেশের যৌথ হামলার পর আঞ্চলিক পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনায় বসেছেন মার...

লাইফস্টাইল
বিনোদন
খেলা