সংগৃহিত
রাজনীতি

সাতক্ষীরা-১ আসনে নৌকার স্বপন বিজয়ী

আশ্রাফ উজ-জামান রুবেল: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন - ১০৫, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে ১ লাখ ৪৮ হাজার ৪৮২ ভোট পেয়ে নিরঙ্কুশভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী সৈয়দ দিদার বখ্ত পেয়েছেন ১৮হাজার ৫৫৩ ভোট।

রোববার (৭ জানুয়ারি) রাতে মোট ১৬৮ কেন্দ্রের ভোট গণনা শেষে সাতক্ষীরা জেলা রিটার্নিং কমকর্তার কার্যালয়ে এ ঘোষণা দেন জেলা রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবীর।

কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।

এদিন সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত।

সাতক্ষীরার তালা ও কলারোয়া উপজেলার ২৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা গঠিত এ আসনে ভোটার সংখ্যা চার লাখ ৭২ হাজার ৪৭ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৩৬ হাজার ৮৯ এবং নারী ২ লাখ ৩৫ হাজার ৯৫৬ জন এবং ২ জন হিজড়া ভোটার রয়েছেন।

উল্লেখ্য, প্রার্থীদের মধ্যে এ আসনের সাবেক দুই সংসদ সদস্য স্বতন্ত্র কাঁচি প্রতীকের শেখ মুজিবুর রহমান পত্রিকায় প্রেসবিজ্ঞপ্তি দিয়ে এবং মুস্তফা লুৎফুল্লাহর পক্ষে জেলা ওয়ার্কার্স পার্টি প্রেসবিজ্ঞপ্তি দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

একসঙ্গে তিনটি স্যাটেলাইট পাঠাচ্ছে ইরান

চলতি ইরানি বছর শেষ হওয়ার আগেই (২১ মার্চ ২০২৭) ‘শহিদ সোলেইমানি’ স...

মিয়ামির শততম গোল ও নতুন শিরোপা জয়

এক ম্যাচেই অনন্য দুটি মাইলফলক স্পর্শ করলেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে...

লেক দূষণ রোধে বিশেষ উদ্যোগ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমণ্ডি লেকের দূষণ রো...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলায় আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

নরওয়ের সঙ্গে কারিগরি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করতে নরওয়ের সঙ্গে কারিগরি সহ...

গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব

সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতা রক্ষার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে...

গুলশান-ধানমণ্ডি-বারিধারা-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী 

গুলশান-ধানমণ্ডি-বারিধারা- নিকেতন এই চার লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্...

আইসিসির আগস্ট মাসের সেরা ক্রিকেটার শ্রীলঙ্কার সোনাল দিনুশা

আইসিসির আগস্ট মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার তরুণ অলরাউন্ড...

একসঙ্গে তিনটি স্যাটেলাইট পাঠাচ্ছে ইরান

চলতি ইরানি বছর শেষ হওয়ার আগেই (২১ মার্চ ২০২৭) ‘শহিদ সোলেইমানি’ স...

ডেঙ্গুতে ৭ দিনে ৩৩ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা