সংগৃহিত
রাজনীতি

টানা ৪ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: সরকারের পদত্যাগ, নির্বাচন বর্জন ও অসযোগ আন্দোলনের পক্ষে ৪ দিনের কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি।

বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, ১ দফার দাবিতে আগামী ২১, ২২ ও ২৩ ডিসেম্বর গণসংযোগ কর্মসূচি পালন করা হবে। আর ২৪ ডিসেম্বর সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করা হবে।

তিনি বলেন, আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে এ আহ্বান জানাচ্ছি। এর আগে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বিষয়ে একটি ভিডিও বার্তা দেন। রিজভী মূলত ওই বার্তাটিই সংবাদ সম্মেলনে তুলে ধরেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচি বলেন, নির্বাচনের নামে বানর খেলায় যাবেন না; ভোটকেন্দ্রে যাবেন না। নির্বাচনে কারা এমপি হবেন সেই তালিকা তৈরি হয়ে গেছে। এসময় ভোটগ্রহণে নিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালন থেকে বিরত থাকার আহ্বান জানান রুহুল কবির রিজভী।

এছাড়া বিএনপির পক্ষ থেকে সরকারকে সকল প্রকার কর, খাজনা, পানি, গ্যাস ও বিদ্যুৎ বিল দেওয়া স্থগিত রাখার অনুরোধ জানানো হয়েছে।

আগামী ৭ জানুয়ারির ভোট প্রতিহত করার অংশ হিসেবে এসব কর্মসূচি দেওয়া হচ্ছে বলে জানান রিজভী।

তিনি বলেন, জনগণের আন্দোলনের মাধ্যমে দেশে সত্যিকারের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে এসব অসহযোগিতায় ক্ষতিগ্রস্তরা যথাযথ ক্ষতিপূরণ এবং সুবিচার পাবেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চূড়ান্ত হল নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর আর্জেন্টিনার প্রতিপক্ষ নকআউট পর্বে চূড়ান্ত হয়েছে। গ্রুপ...

প্রকল্প খাতে বিশ্বব্যাংকের ১৩ হাজার কোটি টাকা আসছে

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, জীবিকা সুরক্ষা এবং বৈশ্বিক সার ও জ্বালানি বাজারে...

বাংলাদেশের কূটনীতিতে নতুন মাইলফলক প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর বিদেশ সফর উপলক্ষ্যে স্থ...

নকআউটে মিসর

ম্যাচের দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে গোল করে উল্লাসে মেতে উঠেছিল ইরান। কিন্তু...

পাগলা মসজিদে টাকার বস্তা

কিশোরগঞ্জ শহরের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের ১৩টি দানবাক্স ছয় মাস পর খোলা হয়েছে।...

রাশিয়ার প্রতিরক্ষা কারখানায় ইউক্রেনের মিসাইল হামলা

শনিবার (২৭ জুন) এক বিবৃতিতে তিনি জানান, রাতভর চালানো এই হামলায় কামানের গোলা ও...

হামের প্রকোপ: কেড়ে নিলো আরও ৬ শিশুর প্রাণ

শনিবার (২৭ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্র...

নকআউটপর্বে উঠল কারা,বাদ পড়ল কারা

নকআউটপর্বে নিশ্চিত করা ২৮টি দল হলো- মেক্সিকো, সুইজারল্যান্ড, ব্রা...

বাংলাদেশের কূটনীতিতে নতুন মাইলফলক প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর বিদেশ সফর উপলক্ষ্যে স্থ...

ভ্রমণকারী বিদেশি নাগরিকদের জন্য সতর্কবার্তা যুক্তরাষ্ট্রে

শনিবার (২৭ জুন) ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক সতর্কবার্তায়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা