ছবি: সংগৃহিত
রাজনীতি

‘সংসদ না থাকলে ওকালতি করি’—ফজলুর রহমান

আমার বাঙলা ডেস্ক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, প্রবীণ আইনজীবী এবং কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান বলেছেন, সংসদ সদস্য হলেও জীবিকা নির্বাহের জন্য এখনো নিয়মিত আইন পেশায় কাজ করতে হয়। তাঁর ভাষ্য, শুধু সংসদ সদস্য হিসেবে পাওয়া বেতন-ভাতায় সংসার চালানো সম্ভব নয়।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, প্রতি সপ্তাহে নির্বাচনি এলাকায় যেতে হয়। সপ্তাহে অন্তত তিন দিন এলাকায় থাকলে যাতায়াত ও অন্যান্য ব্যয়ে সংসদ সদস্য হিসেবে পাওয়া ভাতা প্রায় শেষ হয়ে যায়। তাই সংসদ অধিবেশন না থাকলে আদালতে ওকালতি করেন। এমনকি সংসদের বৈঠক বিকেলে থাকলে সকালেও আদালতে মামলা পরিচালনা করেন।

ব্যক্তিগত ও পেশাগত জীবনে স্ত্রী অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখার অবদানের কথা উল্লেখ করে ফজলুর রহমান বলেন, তিনি শুধু জীবনসঙ্গী নন, বরং তাঁর রাজনৈতিক ও পেশাগত জীবনের অন্যতম প্রধান সহযোগী। তাঁর ভাষায়, “উনি আমার হেল্পিং হ্যান্ড বললে কম বলা হবে, সমস্ত কিছু মিলিয়েই আমরা।”

স্ত্রীর রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে তিনি জানান, অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা দীর্ঘদিন ধরে রাজনীতি ও আইন পেশার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। তিনি কিশোরগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ভাইস চেয়ারম্যান এবং অতীতে বার অ্যাসোসিয়েশন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি প্রায় দুই দশক আগে তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেন।

স্ত্রীর রাজনৈতিক ভূমিকার প্রশংসা করে ফজলুর রহমান বলেন, তিনি নিজস্ব যোগ্যতায় রাজনীতি করেন। দল প্রয়োজন মনে করলে তাঁরও মানুষের জন্য কাজ করার সুযোগ ও দায়িত্ব পাওয়া উচিত।

আমার বাঙলা/ তালহা

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইন্দোনেশীয় নৌবহরে প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ

ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হলো একটি বিমানবাহী যুদ্ধজাহাজ।...

আট দফা দাবিতে ১১ দলের রংপুর অভিমুখে লংমার্চ শুরু

আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামীর নেত...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন। একই...

ঘরোয়া লিগ নিয়ে বিপাকে বিসিবি

জেলা পর্যায়ে ক্রিকেট লিগ আয়োজনের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা চেয়ে চিঠি পাঠিয়েছ...

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকা...

ইন্দোনেশীয় নৌবহরে প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ

ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হলো একটি বিমানবাহী যুদ্ধজাহাজ।...

শেষ মুহূর্তের নাটকীয়তায় পয়েন্ট খোলাল বসুন্ধরা কিংস

বাংলাদেশ ফুটবল লিগে গত মৌসুমে দারুণ নৈপুণ্য দেখিয়ে হ্যাটট্রিক ট্রফি ঘরে তোলা...

এক দশক পর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শি

এক দশকেরও বেশি সময় পর আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন চী...

ঘরোয়া লিগ নিয়ে বিপাকে বিসিবি

জেলা পর্যায়ে ক্রিকেট লিগ আয়োজনের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা চেয়ে চিঠি পাঠিয়েছ...

সেন্টমার্টিনে ইউরিয়া সারসহ ১০ পাচারকারী আটক

কক্সবাজারের সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপসংলগ্ন গভীর সমুদ্রে মিয়ানমারে পাচারের উ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা