সংগৃহীত
রাজনীতি

মৃত নেতাকে আসামি করায় রিজভীর ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, সরকার ক্ষমতা হারানোর ভয়ে সারাদেশে নির্বিচারে পাইকারি গায়েবি মামলার বন্যা বয়ে দিচ্ছে। এসব মামলায় কবরে শায়িত ব্যক্তি, হাসপাতালে চিকিৎসাধীন পক্ষাঘাতগ্রস্ত রোগী, প্রবাসীদের আসামি করা হচ্ছে। সাড়ে তিন বছর আগে মারা যাওয়া বিএনপি নেতা অ্যাডভোকেট ছানা উল্লাহ মিয়াকে নাশকতার মামলায় আসামি করা হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) বিকেলে তিনি এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, বিএনপিকে দোষী করার জন্য ছাত্রলীগ-যুবলীগ দিয়ে গাড়িতে আগুন দিচ্ছে। ফেনীতে গাড়িতে আগুন দেওয়ার সময় যুবলীগ নেতা হাতেনাতে ধরাও পড়েছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৪৮০ বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এরই মধ্যে গত ২৮ অক্টোবরের পর থেকে সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে সারাদেশে বিএনপির প্রায় ১২ হাজার নেতাকর্মী গ্রেফতার হয়েছেন। এক সাংবাদিকসহ ১৩ নেতাকর্মী নিহত হয়েছেন।

রিজভী গ্রেফতারকৃত নেতাদের ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে মানবাধিকার সংগঠনগুলোকেও এ ধরনের গুম-খুনের বিরুদ্ধে আরও স্বোচ্চার হওয়ার আহ্বান জানান।

তিনি অভিযোগ করে বলেন, শেখ হাসিনা তারেক রহমানকে দেশে এনে হত্যার হুমকি দিয়েছেন। জনগণের কাছে স্পষ্ট যে প্রধানমন্ত্রী আজ তারেক রহমানকে হত্যা করতে চান।

রিজভী বলেন, আগুনে নিক্ষেপ করতে প্রধানমন্ত্রীর নির্দেশ শুনে আজ দেশের মানুষ আতঙ্কিত। এর আগেও তিনি বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকি দিয়েছেন, ড. মুহাম্মদ ইউনূসকে নদীতে ফেলে দেওয়ার হুমকি দিয়েছেন।

ময়মনসিংহের নন্দাইলে আওয়ামী লীগ নেতার প্রকাশ্যে অস্ত্র হাতে মিছিলের নেতৃত্ব দেওয়ার সমালোচনাও করেন রিজভী। তিনি অভিযোগ করেন, গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশে সরকারের এজেন্ট দিয়ে পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করে প্রধানমন্ত্রীকে জনপ্রিয়তা যাচাই করার আহ্বানও জানান রিজভী।

বিএনপি বুধবার থেকে আরও ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। এর আগে চার দফায় ১৯৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করেছে দলটি। গত ২৮ অক্টোবর নয়াপল্টনে মহাসমাবেশ পণ্ডের পর থেকে বিএনপিসহ সমমনা জোটগুলো ‘কঠোর’ কর্মসূচিতে যায়।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবরের ঘটনার পরদিন সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে তারা। এরপর শুরু হয় অবরোধ কর্মসূচি। প্রথম দফা ৩১ অক্টোবর থেকে টানা তিনদিন, দ্বিতীয় দফায় ৫ নভেম্বর থেকে ৪৮ ঘণ্টা, তৃতীয় দফা ৮ নভেম্বর থেকে ৪৮ ঘণ্টা ও সর্বশেষ চতুর্থ দফায় ১২ নভেম্বর থেকে অবরোধ কর্মসূচির ডাক দেয়। মঙ্গলবার ভোর ৬টায় এই কর্মসূচি শেষ হচ্ছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা