মহানগর বিএনপির আহবায়ক ও সদস্য সচিব। ছবি: সংগৃহীত
রাজনীতি
"দেশের স্বার্থবিরোধী কোনো পরিকল্পনা বাস্তবায়িত হতে দেওয়া হবে না"

এবার চট্টগ্রাম বন্দর নিয়ে মহানগর বিএনপির বিবৃতি

চট্টগ্রাম বন্দর নিয়ে নিজেদের অবস্থান নিয়ে বিবৃতি দিয়েছে মহানগর বিএনপি। বিবৃতিতে বিশেষভাবে উল্লেখ করেছে, "দেশের স্বার্থবিরোধী কোনো পরিকল্পনা বাস্তবায়িত হতে দেওয়া হবে না"।

রবিবার (৭ ডিসেম্বর) মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজার পাঠানো বিবৃতিতে তাদের অবস্থানের নিশ্চিত করা হয়।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এবং চট্টগ্রাম মহানগর বিএনপি সদস্য-সচিব নাজিমুর রহমান এক যৌথ বিবৃতিতে বলা হয়,
দেশ আজ এক কঠিন সংকটকাল অতিক্রম করছে। গণতন্ত্রের পথে উত্তরণ ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলাই হচ্ছে প্রধান লক্ষ্য। কিন্তু আমরা গভীরভাবে লক্ষ্য করছি রাষ্ট্রের এই ক্রান্তিকালে একটি কুচক্রী মহল বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন খ্যাত চট্টগ্রাম বন্দর নিয়ে গভীর চক্রান্তে লিপ্ত।

চট্টগ্রাম বন্দরের লাভজনক স্থাপনা এনসিটি বিদেশি অপারেটরদের নিকট লিজ দিতে কতিপয় স্বার্থান্বেষী মহল উঠে পড়ে লেগেছে। পতিত স্বৈরাচার সরকার কর্তৃক গৃহীত দেশের স্বার্থবিরোধী পরিকল্পনা বাস্তবায়ন করা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হতে পারে না।

আমরা আরও গভীরভাবে লক্ষ্য করছি যে, গত বছর ৫ই আগস্ট ফ্যাসিস্ট সরকার পলায়নের পর থেকে দেশপ্রেমিক বিভিন্ন রাজনৈতিক দল, শ্রমিক সংগঠন, পেশাজীবী সংগঠন চট্টগ্রাম বন্দরের বিভিন্ন স্থাপনা বেসরকারিকরণের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছে।

দেশের স্বার্থবিরোধী ও জনগণের অধিকারের বিরুদ্ধে যায় এমন যে কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানানো গণতান্ত্রিক অধিকার। কিন্তু আমরা দেখতে পাই বিগত স্বৈরাচারের কালো আইন প্রয়োগের মাধ্যমে অবৈধ উপায়ে কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে।

ইতোমধ্যে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিকদল (সাবেক সিবিএ) এর নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রমিক নেতাদের বিরুদ্ধে ফ্যাসিবাদী কায়দায় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে—আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

বন্দর কর্তৃপক্ষ যদি এ সকল অনিয়মতান্ত্রিক ও স্বৈরাচারী আচরণ থেকে ফিরে না আসে তাহলে জনগণ ও শ্রমিক-কর্মচারীদের স্বার্থে আমরা কঠোর ও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো।

-প্রেস বিজ্ঞপ্তি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সীমিত সম্পদে স্বস্তি নিশ্চিত করতেই এবারের বাজেট: অর্থমন্ত্রী

আজ বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদে প্রবেশের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ...

রাজবাড়ীতে আব্দুর রউফ মুকুলের শোকসভা ও বিক্ষোভ

রাজবাড়ীতে পুঁজিবাদ-সাম্রাজ্যবাদ ও সকল রুপের সংশোধনবাদ ও সুবিধাবাদের বিরুদ্ধে...

টিকিট - ভিসার জটিলতায় এবারের বিশ্বকাপ !

আর মাত্র কয়েক ঘণ্টা পরই শুরু হচ্ছে বিশ্ব ফুটবল সবচেয়ে বড় আসর। কিন্তু ফিফা বিশ...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা