রাজনীতি

‘আমিও হয়তো একদিন চুপ হয়ে যাবো, সত্য বলা এড়িয়ে যাবো’

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন দলটির সদস্য নীলা ইসরাফিল। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে একাধিক স্ট্যাটাস দিয়েছেন তিনি। সেসব স্ট্যাটাসে অনেকেই বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। এবার সেই বিষয়ে কথা বলেছেন নীলা ইসরাফিল।

বৃহস্পতিবার (২৬ জুন) দিবাগত রাত পৌনে ২টার দিকে তিনি এ বিষয়ে ফের একটি পোস্ট দিয়েছেন।

পোস্টে নীলা ইসরাফিল লিখেছেন,‘আমি ইচ্ছাকৃতভাবে কমেন্ট বক্স খোলা রেখেছি। কারণ, আমি কারো বাক স্বাধীনতাকে খর্ব করতে চাইনি। কিন্তু এর মানে এই নয় যে, আপনাদের স্বাধীনতা আমাকে অপমান করার বা সীমা লঙ্ঘনের সুযোগ দেয়। আমি চাইলে আপনাদের ব্লক করতে পারতাম, রিপোর্ট করতে পারতাম এবং আইনি পদক্ষেপেও যেতে পারতাম। কিন্তু আমি সেই পথ গ্রহণ করিনি। তবুও অনেকেই সেই সুযোগ নিয়ে আমাকে ছোট করার চেষ্টা করেছেন।’

তিনি লেখেন, ‘আমাদের দেশের ইতিহাসে অনেক সাহসী নারী এসেছেন যারা নারীর মুক্তি নিয়ে কথা বলেছেন। বেগম রোকেয়া সাহস করে নারীদের শিক্ষার পথ খুলেছিলেন, আফরোজা করিমের মতো নারীরা আজীবন নারী অধিকার ও উন্নয়নের জন্য লড়াই করেছেন।’

‘আমার মতো সাধারণ একজন নীলা, তাদের পথ অনুসরণ করে কথা বলছি। আমিও হয়তো একদিন চুপ হয়ে যাবো আর কথা বলব না, সত্য বলা হয়তো আমিও এড়িয়ে যাবো। কিন্তু আপনারা কি চিন্তা করেছেন, তারপরে কী হবে?’

তিনি আরো লেখেন, ‘আমার ধৈর্য ও সহনশীলতাকে ভুল বোঝা যাবে না। সীমালঙ্ঘন কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়, আমি তা মেনে নেব না। আপনারা স্বাধীনভাবে কথা বলুন, কিন্তু সম্মানের সীমানা রক্ষা করুন। কারণ বাক স্বাধীনতা মানে দায়িত্ব এবং সম্মানও বটে।’

এর আগে গত বৃহস্পতিবার আদালতে অভিযোগপত্রে নীলা ইসরাফিল উল্লেখ করেন, ২০২৪ সালের ডিসেম্বরে পারিবারিক সহিংসতার শিকার হওয়ার পর শারীরিক, মানসিক ও সাংগঠনিকভাবে বিপর্যস্ত অবস্থায় তিনি সরোয়ার তুষারের কাছ থেকে কিছু মানবিক সহায়তা পেয়েছিলেন। তবে পরে সেই সহযোগিতা ব্যক্তিগত ও অনৈতিক এক সম্পর্কের দিকে ধাবিত করার চেষ্টা করেন সরোয়ার তুষার।

নীলা বলেন, ‘রাতের বেলা ফোন করে কণ্ঠস্বর নিয়ে অশালীন মন্তব্য, ঠোঁট নিয়ে প্রশংসা, ব্যক্তিগত ছবি চাওয়া, ভিডিও কলে কথা বলার চাপ- এসব আমাকে চরম অস্বস্তিতে ফেলেছে।’

অভিযোগে তিনি উল্লেখ করেছেন, ‘তিনি (সরোয়ার তুষার) প্রায়ই রাতের বেলা কল করে বলেন, ‘রাজনীতি নিয়ে কথা ভালো লাগে না, তোমার কণ্ঠে ভালো লাগে প্রতিবাদের স্লোগান’, ‘তোমার ঠোঁট সুন্দর’, ‘একটা সুন্দর ছবি পাঠাও’- এ ধরনের মন্তব্য বারবার আমাকে অস্বস্তি ও অপমানের মধ্যে ফেলেছে।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা