সংগৃহীত
রাজনীতি

লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আজ শুক্রবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৈঠকে বসবেন। শুক্রবার (১৩ জুন) লন্ডনের স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় দুপুর ২টায়) লন্ডনের পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে বৈঠকটি শুরু হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে ড. ইউনূস ও তারেক রহমানের আলোচনার কেন্দ্রে থাকবে রাজনৈতিক সংকট ও নির্বাচন।

চারদিনের সরকারি সফরে বর্তমানে যুক্তরাজ্যে রয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গত মঙ্গলবার (১০ জুন) এমিরেটসের একটি ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এরপর থেকে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন প্রধান উপদেষ্টা।

ঈদের একদিন আগে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে আগামী এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা। এতে এখনও সম্মতি জানায়নি বিএনপি। ডিসেম্বরেই নির্বাচনের পক্ষে দলটির অবস্থান।

বিশ্লেষকদের ধারণা, আজকের এই বৈঠকে সবচেয়ে গুরুত্ব পাবে নির্বাচন। এরপর রাজনৈতিক পরিস্থিতি, গুরুত্বপূর্ণ সংস্কার, বিচার, জুলাই সনদসহ নানা বিষয়। বৈঠকটির মধ্য দিয়ে সব দ্বিধা-দ্বন্দ্বের অবসান হতে পারে বলে ধারণা তাদের।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান বলেন, ‘মানুষের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ ফ্যাসিস্টমুক্ত হয়েছে, গণতন্ত্রে উত্তরণের যে সম্ভাবনাটা তৈরি হয়েছে সেটাকে কাজে লাগানোর জন্য বিএনপির যারা দায়িত্বশীল নেতৃবৃন্দ আছেন তাদের পক্ষ থেকে যে-রকম একটি ভূমিকা আমরা দেখব, একই ভাবে সরকারের কাছ থেকেও আমি মনে করি দায়িত্বশীল ভূমিকা পালনের মধ্য দিয়ে এই সংকটে গ্রহণযোগ্য সমাধানের দিকে তারা আসবেন।’

রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, ‘ঐক্যে যদি চিড় ধরে তাহলে আমাদের শত্রুদেশরা এটার সুযোগ নেবে। সেটা তো সবারই মাথায় রাখা দরকার। এই যে বৈঠকটা হবে ওনাদের, এক বৈঠকেই সব সমাধান হয়ে যাবে তা তো না। এটাকে একটা শুরু বলা যেতে পারে।’

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

পরমাণু চুক্তি না হওয়া পর্যন্ত নৌ-অবরোধ চলবে: ট্রাম্প

ইরানের দেওয়া নতুন প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোন...

আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: তারেক রহমান

বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না এবং ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যব...

স্কুলছাত্রী অদিতা হত্যার ঘটনায় গৃহশিক্ষককে মৃত্যুদণ্ডের আদেশ

বহুল আলোচিত নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী তাসনি...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা