সংগৃহিত
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

চার্লস ডিকেন্স’র জন্মদিন

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

দৈনিক আমার বাঙলা’র পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) ২৪ মাঘ ১৪৩০ বঙ্গাব্দ, ২৫ রজব ১৪৪৪ হিজরী। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলী

১৩৫৭ - ইরানের জনগণ ও সেনাবাহিনীর মধ্যে সংহতি সৃষ্টি হয়।

১৭৯২ - অস্ট্রিয়া ও প্রুশিয়া ফ্রান্সের বিরুদ্ধে আঁতাত করে।

১৮৫৬ - অযোধ্যার নবাব ওয়াজিদ আলী ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে আত্মসমর্পণ করেন।

১৮৬৫ - ইংরেজি ‘পলমল গ্যাজেট’ প্রথম প্রকাশিত হয়।

১৯৭৪ - মধ্য আমেরিকায় অবস্থিত ছোট্ট দেশ গ্রানাডা স্বাধীনতা লাভ করে।

১৯৯১ - পরিত্যক্ত সোভিয়েত মহাকাশকেন্দ্র স্যালিউট-৭ ভূবায়ুম-লে প্রবেশ করার পর আগুন বৃষ্টির মতো আর্জেন্টিনার আন্দিজ পর্বত এলাকায় ভেঙে পড়ে।

১৯৯২ - অভিন্ন ইউরোপ গঠনের জন্য চুক্তি সাক্ষরিত হয়।

জন্ম

১৭০০ - ফরাসি ভৌগোলিক ও মানচিত্রকার ফিলিপ বুয়েশ জন্মগ্রহণ করেন।

১৮১২ - চার্লস ডিকেন্স, ইংরেজ ঔপন্যাসিক।

চার্লস জন হাফ্যাম ডিকেন্স। জন্ম: ৭ ফেব্রুয়ারি, ১৮১২ – মৃত্যু: ৯ জুন, ১৮৭০) ছিলেন ঊনবিংশ শতকের অন্যতম শ্রেষ্ঠ ইংরেজ ঔপন্যাসিক। তাকে ভিক্টোরিয়ান যুগের শ্রেষ্ঠ ঐতিহাসিক হিসেবে মনে করা হয়। ডিকেন্স জীবদ্দশাতেই তার পূর্বসূরি লেখকদের তুলনায় অনেক বেশি জনপ্রিয়তা ও খ্যাতি অর্জন করতে সক্ষম হয়েছিলেন। মৃত্যুর পরও তার জনপ্রিয়তা অক্ষুণ্ণ থাকে। তার প্রধান কারণ হচ্ছে, ডিকেন্স ইংরেজি সাহিত্যে প্রবাদপ্রতিম বেশ কয়েকটি উপন্যাস ও চরিত্র সৃষ্টি করেছিলেন।

১৮৩৭ - অক্সফোর্ড নিউ ইংলিশ ডিকশনারি’র সম্পাদক জেমস হেনরি মারি জন্মগ্রহণ করেন।

১৮৭০ - অস্ট্রীয় মনস্তত্তবিদ আলফ্রেড এ্যাডলার জন্মগ্রহণ করেন।

১৮৭১ - আমাশা রোগের জীবাণু আবিস্কারক জাপানি জীবণুবিদ শিগা কিয়োশি জন্মগ্রহণ করেন।

১৮৮৫ - সিনক্লেয়ার লুইস, মার্কিন যুক্তরাষ্ট্রের ঔপন্যাসিক, ছোটগল্প লেখক ও নাট্যকার।

১৮৭৭ - ব্রিটিশ গণিতবিদ গডফ্রি হ্যারল্ড হার্ডি জন্মগ্রহণ করেন।

১৯০৪ - চিত্রশিল্পী বিনোদ বিহারী মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন।

১৯০৭ - বিধায়ক ভট্টাচার্য ভারতের বাঙালি নাট্যকার সাহিত্যিক ও সাংবাদিক ।

১৯৫৮ - ম্যাট রিডলি, ইংরেজ বিজ্ঞান লেখক।

১৯৭৮ - অ্যাশ্‌টন কুচার, একজন মার্কিন অভিনেতা।

১৯৯২ - তাইজুল ইসলাম, একজন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কিংবদন্তি স্পিনার।

২০০১ - মার্কিন ভাষাবিজ্ঞানী ও দার্শনিক জেরল্ড ক্যাটজ জন্মগ্রহণ করেন।

মৃত্যু

১৮৯৪ - বিখ্যাত সুর স্রষ্টা এবং সেক্সাফোনের আবিষ্কারক এডলফ সক্স ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

১৯১১ - হ্যারি গ্রাহাম, মেলবোর্নে জন্মগ্রহণকারী অস্ট্রেলীয় ক্রিকেটার।

১৯৭৯ - সাহিত্যিক কমলকুমার মজুমদার মৃত্যুবরণ করেন।

১৯৮২ - অনিল মুখার্জি, বাংলাদেশী লেখক ও রাজনীতিবিদ।

১৯৮৪ - জানকী অম্মল, প্রখ্যাত ভারতীয় উদ্ভিদবিজ্ঞানী।

১৯৯২ - রাধারমণ মিত্র মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিপ্লবী ও সাহিত্য একাডেমী পুরস্কারপ্রাপ্ত বাঙালি সাহিত্যিক।

১৯৯৯- হুসাইন বিন তালাল, জর্ডানের তৃতীয় বাদশাহ।

২০০১ - জেরল্ড ক্যাট্‌জ, মার্কিন ভাষাবিজ্ঞানী ও দার্শনিক।

২০০৫ - নারায়ণ সান্যাল, বাঙালি সাহিত্যিক।

২০১১ - প্রখ্যাত বাঙালি লোকসঙ্গীত শিল্পী উৎপলেন্দু চৌধুরী।

২০১৫ - রিচার্ড অস্টিন, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার।

২০২১ - শান্তিনিকেতনের চিনা ভাষাবিদ অধ্যাপক অমিতেন্দ্রনাথ ঠাকুর।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চট্টগ্রাম আদালতের ৩ নম্বর মিলনায়তনের নাম ‘এড. মো. কবির চৌধুরী হল’ করার প্রস্তাব

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের স...

২৩ জুন প্রধানমন্ত্রী বেইজিং যাচ্ছেন

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে আগামী ২৩ জুন শুরু হচ্ছে প্রধানমন্ত্র...

এক ছাগল কান্ডে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরের টেলকির জলই এলাকায় পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগল তুলত...

কুলাউড়ায় ইউপি সদস্য লোকমান গ্রেপ্তার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়ন পরিষদের সদস্য লোকমান আলীকে গ্রেপ্...

ইসরায়েল ও লেবাননের মধ্যে নতুন দফার আলোচনা আগামী সপ্তাহে

ইসরায়েল ও লেবাননের মধ্যে নতুন দফার আলোচনা আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ওয়াশিং...

বিচারব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই: অ্যাটর্নি জেনারেল

বর্তমানে বিচারব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ বা বল প্রয়োগ নেই বলে জানিয়েছেন...

কতখানি মুক্ত বাজারের পথে কিউবা?

মুক্ত বাজারের পথে হাঁটছে সমাজতান্ত্রিক দেশ কিউবা। যুক্তরাষ্ট্রের তৈরি করা চাপ...

এক ছাগল কান্ডে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরের টেলকির জলই এলাকায় পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগল তুলত...

বলিভিয়া অচল, জরুরি অবস্থা ঘোষণা

বলিভিয়ায় টানা কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভ ও সড়ক অবরোধের কারণে দেশজুড়ে জর...

সোনারগাঁয়ে কবরস্থান ও চলাচলের রাস্তা দখলের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের গঙ্গাপুর এলাকায় আঞ্চলিক কবর...

লাইফস্টাইল
বিনোদন
খেলা