ছবি-সংগৃহীত
লাইফস্টাইল

রেগে গেলেন তো মোটা হলেন!

লাইফস্টাইল ডেস্ক: আমাদের পরিবারে ও সমাজে কিছু মানুষ কারণে-অকারণে সারাক্ষণ রেগে থাকেন। অনেকক্ষেত্রে মূলত তারা নিজেও বুঝতে পারেন না, যে তারা হুটহাট রেগে যাচ্ছেন।

রাগ বা ক্রোধ একটি মানসিক অবস্থা এবং এর সাথে শরীরের সম্পর্ক রয়েছে। যা মানুষের হরমোনকে প্রভাবিত করে। আর ক্রোধের কারণে হরমোনে যে প্রভাব পড়ে তার ফলে মোটা হওয়ার সম্ভাবনা বা আশঙ্কা বৃদ্ধি পায়। এক্ষেত্রে বলা যেতেই পারে রেগে গেলেন তো মোটা হলেন।

রাগ করার কারণে দেহের রক্তচাপ, হৃদস্পন্দন বেড়ে যেতে পারে। ফলে যে কারো জীবনে মারাত্মক দুর্ঘটনা ঘটে যেতে পারে। এসবের পাশাপাশি ওজন বৃদ্ধি পাওয়ার ঝুঁকি দীর্ঘমেয়াদে আপনার ক্ষতি করবে।

রাগ দুই ধরনের দেখা যায়। ক্লিনিক্যাল বা মাঝেমাঝে রেগে যাওয়া- এ ধরনের ক্রোধ স্বাভাবিক ও প্রকৃতিগত। এ ধরনের ক্রোধ অনুভূতি যে কারোরই আসে এবং চলেও যায়। আর দীর্ঘস্থায়ী রাগ- যা ব্যক্তির মনে দীর্ঘক্ষণ থাকে এবং চরিত্রগত দিক থেকে ভয়ংকর হয়ে থাকে।

রাগের সঙ্গে ওজন বাড়ার সম্পর্ক:

প্রকৃতপক্ষে রাগ ক্ষুধা বৃদ্ধি করে। রেগে গেলে অনেকেই একসঙ্গে অধিক খাওয়া-দাওয়া করে থাকেন। আবার ক্রোধের কারণে অনেকেই দীর্ঘক্ষণ না খেয়েও থাকেন। ওজন বাড়ার ঝুঁকি দুই ক্ষেত্রেই রয়েছে।

ভারতের ওকহার্ড হসপিটালের মনোরোগ বিশেষজ্ঞ ডা. সোনাল আনন্দ বলেন, এটি বিবর্তনের একটি অংশ। একটি শিশু যখন কাঁদে তখন বেশিরভাগ সময় সন্তানের ক্ষুধা না থাকলেও কান্না থামানোর উপায় হিসেবে মা তাকে কিছু একটা খেতে দেন।

এই ঘটনাগুলো আমাদের মস্তিষ্কে এমনভাবে ঝেঁকে বসেছে যে, আমরা যখন রেগে যাই বা দুঃখিত হই তখন তা মোকাবিলার ব্যবস্থা হিসেবে খাবার গ্রহণ করি।

ডা. সোনাল আনন্দ বলেন, রাগ একটি প্রবৃত্তিজনিত ব্যপার একইভাবে খাওয়াও তাই। একই মস্তিষ্কে যখন রাগ কাজ করে তখন এর সমাধান হিসেবে আমরা খাবার বেছে নেই। ফলে ওজন বাড়ে।

ভারতীয় এই মনোচিকিৎসকের কথায় ডায়েটিশিয়ানরাও সম্মতি দিচ্ছেন।

ইন্ডিয়ার পরশ হসপিটালের ডায়েটিশিয়ান ডা. আশিমা চোপড়া বলেন, হ্যাঁ, রাগ ওজন বাড়াতে পারে। যখন কেউ রেগে যায় তখন শরীর থেকে কর্টিসল নামক হরমোন নির্গত হয়। এই হরমোনের ফলে আপনি হয় মারাত্মক ক্ষুধা অনুভব করবেন নতুবা একেবারেই ক্ষুধা লাগবে না।

ডা. আশিমা চোপড়া বলেন, যখন প্রচণ্ড ক্ষুধা লাগবে তখন আপনার হরমোন শুধুমাত্র উচ্চ কার্বস ও শর্করাজাতীয় খাবারেই নিঃসরণ হওয়া বন্ধ হবে। অন্যান্য স্বাস্থ্যসম্মত খাবার খেলেও আপনার ক্ষুধা নিবারণ হবে না।

বস্তুত, শর্করা জাতীয় খাবার ছাড়া অন্যান্য স্বাস্থ্যসম্মত খাবার আপনার মেজাজ আরও বাড়িয়ে তুলতে পারে। আর শর্করা জাতীয় খাবার অধিক গ্রহণ করলে ওজন বাড়বেই। তথ্যসূত্র: হেলথশটসডটকম অবলম্বনে

এবি/ এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

কাস্পিয়ান সাগরে নৌমহড়ায় ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯

কাস্পিয়ান সাগর উপকূলে নৌবাহিনীর সামরিক মহড়া চলাকালে প্রবল স্রোতে ভেসে গিয়ে...

জামায়াতের ইন্ধনে আ’লীগ মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

আওয়ামী লীগ ইস্যুতে জামায়াতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রা...

আসিয়ান কাপে বাংলাদেশের লক্ষ্য ৩-৪ পয়েন্ট: জামাল

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করতে যা...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে...

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি

দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মু...

জামায়াত-আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে: রাশেদ খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে বলে মন্তব্য...

সেপ্টেম্বরে ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু

দিন দিন দেশে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়...

পুলিশে যুক্ত হচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশে যুক্ত হচ্ছে নতুন বিশেষায়িত ইউনিট &lsqu...

গবাদিপশু থেকে মানুষে ছড়াচ্ছে অ্যানথ্রাক্স

দেশের কয়েকটি অঞ্চলে আবারও দেখা দিয়েছে অ্যানথ্রাক্স। গাইবান্ধার সুন্দরগঞ্জ, মে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা