সংগৃহীত
আন্তর্জাতিক

মেলানিয়া ট্রাম্প ৫৪ বছর বয়সেও কী করে ফিট

আমার বাঙলা ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। তাদের বিবাহিত জীবন দুই দশকের। এই দীর্ঘ সময়ে মেলানিয়া ট্রাম্প নানা কারণে ছিলেন আলোচনায়। কখনো স্বামীকে সমর্থন করে সব সময় পাশে দাঁড়ানোর ভূমিকায়, কখনো তার ফ্যাশনেবল আউটফিটের জন্য।

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে বিশেষভাবে আলোচনায় ছিলেন মেলানিয়া। তার বোটার স্টাইলে নকশা করা টুপি সবার নজর কেড়েছে। সঙ্গে স্বাস্থ্যসচেতনদের ভাবতে বাধ্য করেছে ‘৫৪ বছর বয়সেও এত ফিট থাকা কীভাবে সম্ভব?’

স্লোভেনিয়ার সাবেক মডেল হিসেবে মেলানিয়া স্টাইল ও ফিটনেসের কারণে সব সময় আলোচনায় ছিলেন। ৫৪ বছর বয়সেও মুখ বলিরেখাহীন, ত্বকে তারুণ্যের ঝলক। ২০২২ সালের আগস্টে জিকিউ সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে মেলানিয়া বলেন, ‘ফিটনেসের বেলায় আমার দৃঢ় প্রতিজ্ঞাই আমার লুক ফুটিয়ে তুলতে মূল ভূমিকা রাখে।’

ফিট থাকার রহস্য

জিকিউ সাময়িকীর সাক্ষাৎকার অনুযায়ী, মেলানিয়া ট্রাম্পের ফিটনেসের গোপন রহস্য হলো প্রতিদিনের ওয়ার্ক আউটে ‘অ্যাঙ্কেল ওয়েট’ রাখা। মেলানিয়া বলেন, ‘পাঁচ থেকে ১৫ শতাংশ ক্যালরি পোড়াতে এটি খুবই কার্যকর ব্যায়াম। যারা কাঙ্ক্ষিত মেদহীন ফিগার পেতে চান, তাদের জন্য অ্যাঙ্কেল ওয়েট ওয়ার্ক আউট বিশেষভাবে জরুরি।’

মেলানিয়া তার ফিটনেস ধরে রাখতে ঘরেও অ্যাঙ্কেল ওয়েট পরে হাটাচলা করেন। অ্যাঙ্কেল ওয়েট ছাড়াও নিয়মিত একাধিক ব্যায়ামের অভ্যাস এবং ফলমূলভিত্তিক ডায়েট তাঁকে ফিট রাখতে সাহায্য করে।

পিলাটিস

মেলানিয়া ট্রাম্পের ফিটনেসের আরেক রহস্য হলো ‘পিলাটিস’। পিলাটিস মূলত মন ও শরীরের ব্যায়ামের একটি ধরন। মেলানিয়া এই পিলাটিসের মহাভক্ত। তিনি বলেন, এই ব্যায়াম ঘরেই করা যায়, সহজ। পিলাটিস শুধুই ওজন কমানোর কাজই করে না বরং এটা চোটাঘাত উপশমে কার্যকর এবং শরীরের শক্তি বাড়াতেও কাজ করে।

টেনিসপ্রেম

মেলানিয়া ট্রাম্প টেনিস খেলতে খুব ভালোবাসেন। বলা যায়, টেনিস তার বিশেষ আবেগের ও ভালোবাসার জায়গা। বিভিন্ন সূত্র অনুযায়ী, মেলানিয়া তার বেশির ভাগ শীতকালীন সময় কাটান ‘মার এ লাগো’ নামক ফ্লোরিডার এক প্রাইভেট ক্লাবে। ডোনাল্ড ট্রাম্প নিজেই বিশাল এক অট্টালিকাকে এই প্রাইভেট ক্লাবে রূপান্তরিত করেছেন। মেলানিয়া সেখানে অনেকটা সময় টেনিস খেলেন, যা তাঁকে ফিট রাখতে সাহায্য করে।

মেলানিয়ার নিয়মিত ডায়েট চার্ট

মেলানিয়ার ডায়েট স্বাস্থ্যকর, তবে সহজ। পুষ্টিতে ভরপুর ব্লুবেরি, গাজর, পালংশাক, ফ্যাট–ফ্রি টকদই ও আপেলের রস দিয়ে তৈরি এক গ্লাস স্মুদি দিয়ে দিন শুরু করেন। তারপর সারা দিনে কমপক্ষে সাত ধরনের ফল, বিশেষত আপেল ও পিচ দিয়ে তৈরি খাবার খান। এ ছাড়া যখন পার্টিতে মিষ্টান্ন চেখে দেখেন, তখন ভারসাম্য করতে ফলের পরিমাণ কমিয়ে দেন। সূত্র: ইন্ডিয়া টাইমস।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

শিক্ষাঙ্গনে রাজনীতি নয়, চাই মুক্তবুদ্ধির চর্চা

শিক্ষককে হতে হয় জ্ঞানের বাহক, বিবেক জাগ্রত করার সহযাত্রী এবং মানুষ গড়ার কারিগ...

এশিয়া কাপের ট্রফি না নেওয়ার কারণ জানাল বিসিসিআই

ভূরাজনৈতিক উত্তেজনার কারণে এশিয়া কাপের ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্তের ব্যাখ্...

রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় অবৈধ অটোরি...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান অভিযান

ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শনিবার রাত থেকে র...

গাইবান্ধায় ৩৮৫১ কিমি কাঁচা সড়ক, বর্ষায় কাদা-খরায় ধুলা

গাইবান্ধায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন ৩ হাজার ৮৫১ কিল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা