আন্তর্জাতিক

কোস্টগার্ড প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরই উপকূলরক্ষী বাহিনী বা কোস্টগার্ডের প্রধানকে বরখাস্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প। গত সোমবার বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের আমলের গুরুত্বপূর্ণ অনেক কর্মকর্তাকে বরখাস্ত করেন ট্রাম্প, যাদের মধ্যে কোস্টগার্ডের প্রধান কমান্ড্যান্ট অ্যাডমিরাল লিন্ডা লি ফাগানও রয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ট্রাম্পের প্রথম কর্মদিবসেই ফাগানকে বরখাস্ত করা হলেও তথ্যটি প্রকাশ্যে আসে মঙ্গলবার (২১ জানুয়ারি)। ফাগান ছিলেন মার্কিন সশস্ত্র বাহিনীর কোনো শাখার শীর্ষপদে নিয়োগ পাওয়া প্রথম কোনো নারী। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ২০২১ সালে তাকে কোস্টগার্ডকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন।

ফাগানের বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন হোমল্যান্ড সিকিউরিটিবিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী বেঞ্জামিন হাফম্যান। তিনি কোস্টগার্ডের ওয়েবসাইটে দেওয়া একটি বার্তায় লিখেছেন, ‘দীর্ঘদিনের ও বর্ণাঢ্য পেশাগত দায়িত্ব পালন শেষে ফাগানকে তার পদ থেকে অপসারণ করা হয়েছে।’

তবে হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, নেতৃত্বের ঘাটতি, কার্যসম্পাদনগত ব্যর্থতা ও মার্কিন কোস্টগার্ডের কৌশলগত লক্ষ্যকে এগিয়ে নেওয়ার অক্ষমতার কারণে ফাগানকে তার পদ থেকে সরিয়ে দিয়েছেন হাফম্যান।

ফাগানকে বরখাস্ত করার পর এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি কোস্টগার্ড।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা