সংগৃহীত
আন্তর্জাতিক

সৌদিতে প্রবল বৃষ্টি, মক্কা-মদিনায় রেড অ্যালার্ট 

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের বেশ কয়েকটি শহরে মুষলধারে বৃষ্টি হয়েছে। আকস্মিক বৃষ্টিতে বিভিন্ন অঞ্চলের পথঘাট তলিয়ে গেছে; দেখা দিয়েছে বন্যা।

দেশটির কর্তৃপক্ষ বলছে, বেশ কয়েকটি এলাকায় রেকর্ড বৃষ্টিপাত হওয়ায় স্থানীয়ভাবে সতর্কতা জারি করা হয়েছে। অঞ্চলভেদে সতর্কতারা মাত্রা ভিন্ন।

আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের বেশ কয়েকটি শহরের রাস্তাঘাট এবং আশপাশের এলাকা বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় তলিয়ে গেছে। জাতীয় আবহাওয়া কেন্দ্র বলছে, আবহাওয়ার নিম্নচাপ আরো কয়েকদিন ধরে অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে বৃষ্টি চলবে। তাই মঙ্গলবার (৭ জানুয়ারি) দেশজুড়ে বিভিন্ন স্তরের সতর্কতা জারি করেছে সৌদির আবহাওয়া কেন্দ্র। নির্দেশনা অনুযায়ী, পশ্চিম সৌদি আরবের পবিত্র শহর মক্কা এবং মদিনার পাশাপাশি পূর্ব অঞ্চলের শহরগুলোতে জারি করা হয়েছে রেড এলার্ট। এসব অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে। বৃষ্টি চলাকালীন করণীয় সম্পর্কেও সচেতন থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া সৌদি আরবের দুর্যোগ সংক্রান্ত বিভিন্ন দপ্তর পৃথক প্রচার চালাচ্ছে। তারা নাগরিকদের সতর্ক থাকার এবং বিশেষ করে রেড অ্যালার্ট জারি করা এলাকাগুলোতে নিরাপত্তা নির্দেশিকা অনুসরণ করার আহ্বান জানিয়েছে।

সিভিল ডিফেন্স সার্ভিস বলছে, জনগণকে উপত্যকা, নিম্নভূমি এবং বৃষ্টির পানি জমা হতে পারে এমন এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে বাসিন্দারা উদ্ধারকারী দলগুলোর মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করতে পারবেন।

এদিকে ভারি বৃষ্টিপাতের সতর্কতা জারির পর দেশটির উদ্ধারকারী কর্তৃপক্ষ, রেড ক্রিসেন্টসহ বিভিন্ন সংস্থা নিজেদের প্রস্তুত রেখেছে। সৌদি প্রেস এজেন্সির তথ্য বলছে, রেড ক্রিসেন্ট নিরবচ্ছিন্ন অ্যাম্বুলেন্স পরিষেবা এবং দ্রুত উদ্ধার অভিযান নিশ্চিত করতে উদ্ধারকারী দলগুলোকে সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। তারা যেকোনো সময় সহায়তা কার্যক্রম চালাবে বলে স্থানীয় প্রশাসনকে নিশ্চিত করেছে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

নতুন বেতনস্কেল নিয়ে আশার কথা জানালেন অর্থমন্ত্রী

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য নবম বেতন কমিশনের ঘোষণা নিয়ে কার্যক্রম...

অ্যাকশন দৃশ্যের শুটিং  এ আহত জুনিয়র এনটিআর

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর শুটিং সেটে দুর্ঘটনায় কাঁ...

ইরাক ইস্যুতে ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্সের বৈঠক

ইরাকে দুই দেশের যৌথ হামলার পর আঞ্চলিক পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনায় বসেছেন মার...

সরকারি হাসপাতালে রোগীর ঢল, দালালের ফাঁদে নিঃস্ব মানুষ

উন্নত চিকিৎসা, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং নির্ভরযোগ্য রোগ নির্ণয়ের আশায়...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

লাইফস্টাইল
বিনোদন
খেলা