ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইমরান খানের স্ত্রী বুশরার অবস্থান নিয়ে ধোঁয়াশা

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা খাতুনের অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তার বোন মরিয়ম রিয়াজ বুধবার (২৭ নভেম্বর) এক ভিডিও বার্তায় দাবি করছেন, তার বোন বুশরাকে অপহরণ করা হয়েছে।

ভিডিও বার্তায় তিনি বলেন, বুশরা অপহরণের শিকার হয়ে থাকতে পারেন। পিটিআইয়ের বিক্ষোভকারীদের গাড়িবহর লক্ষ্য করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি ছোড়ার পর থেকে তাঁর কোনো খোঁজ পাচ্ছে না পরিবার।

জানা গেছে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের ‘রেড জোন’ থেকে গতকাল মঙ্গলবার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা-কর্মীদের হটিয়ে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রেড জোনে ঢুকে পড়া পিটিআইয়ের নেতা-কর্মীদের মধ্যে দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর ছিলেন। ছিলেন পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি।

রেড জোনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের মুখে বিক্ষোভস্থল থেকে সরে যান বুশরা ও গান্দাপুর। মূলত এর পর থেকেই দুজনের অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

তবে পিটিআইয়ের তথ্যবিষয়ক সম্পাদক শেখ ওয়াকাস আকরাম বলেন, বুশরা ও গান্দাপুর নিরাপদে আছেন।

একাধিক সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এমন কথা বলেন আকরাম। তবে সূত্রের বিষয়ে কোনো তথ্য দেননি পিটিআইয়ের এই নেতা।

পিটিআই বুধবার ভোরে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয়। পিটিআইয়ের কেন্দ্রীয় মিডিয়া সেল একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলে, সরকারের বর্বরতা এবং নিরস্ত্র নাগরিকদের জন্য রাজধানীকে কসাইখানায় পরিণত করার পরিকল্পনার কথা মাথায় রেখে তারা শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিচ্ছে। পরিস্থিতি পর্যালোচনা করে দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের নির্দেশনার ভিত্তিতে তারা পরবর্তী পদক্ষেপ নেবে।

.

আমার বাঙলা/এসএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

কাস্পিয়ান সাগরে নৌমহড়ায় ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯

কাস্পিয়ান সাগর উপকূলে নৌবাহিনীর সামরিক মহড়া চলাকালে প্রবল স্রোতে ভেসে গিয়ে...

জামায়াতের ইন্ধনে আ’লীগ মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

আওয়ামী লীগ ইস্যুতে জামায়াতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রা...

আসিয়ান কাপে বাংলাদেশের লক্ষ্য ৩-৪ পয়েন্ট: জামাল

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করতে যা...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে...

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থানরত প...

লিগ্যাল অফিসার পদটির কাজ কী?

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়ে...

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি

দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মু...

জামায়াত-আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে: রাশেদ খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে বলে মন্তব্য...

সেপ্টেম্বরে ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু

দিন দিন দেশে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা