সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধের মাঠে প্রেম, একসঙ্গে প্রাণ হারালেন তারা

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই স্বেচ্ছাসেবক চিকিৎসক হিসেবে কাজ করছিলেন ভ্যালেন্টিনা নাহর্না। মাত্র কয়েক মাস আগেই যুদ্ধের মাঠে সামনের সারির সেনা ড্যানিল লিয়াশকেভিচের প্রেমে পড়েন তিনি। রুশ হামলায় একসঙ্গে প্রাণ হারালেন দুজন।

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার শেল হামলায় একসঙ্গে নিহত ইউক্রেনের চিকিৎসক ও সৈনিককে সম্মান জানাতে শোকার্ত জনতা মশাল মিছিল করেছে। এ সময় তারা সামরিক স্লোগান দেয়।

যুদ্ধের মাঠের সহযোগী বন্ধুরা বলেছেন, তারা দুজনেই তৃতীয় অ্যাসল্ট ব্রিগেডে কাজ করছিলেন। ৪ নভেম্বর নিহত হন তারা। যুদ্ধের কঠিন মির্মমতায় প্রেমই তাদের মানসিক শক্তি হয়ে ওঠে।

স্থানীয় সময় শুক্রবার (৮ নভেম্বর) কিয়েভে তাদের শেষ শ্রদ্ধা জানানো হয়। সমবেত ইউক্রেনীয় সৈন্যরা তাদের উদ্দেশ্যে স্লোগান দিয়েছিলেন, `জীবনদায়ী আগুনে পোড়াও আমার হৃদয়ের দুর্বলতা। ভয়হীন, দ্বিধাহীন হও।‘

কোস্টিল (যুদ্ধের ডাকনাম) নামের এক ইউক্রেনীয় সৈন্য বলেন, ভ্যালেন্টিনা নাহর্নার সঙ্গে সাক্ষাত ড্যানিল লিয়াশকেভিচকে তার জীবনের অন্ধকার সময় থেকে বেরিয়ে আসতে সহায়তা করেছিল। অবশেষে তিনি এমন একজনকে খুঁজে পান, যিনি তার সঙ্গেই যুদ্ধ করতে চেয়েছিলেন, যুদ্ধে তার কাছে থাকতে চেয়েছিলেন। তবে এটিই তাদের শেষ সময় ছিল এবং এ যুদ্ধ থেকে কেউই নিরাপদ নয়।'

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা

শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারের দীর্ঘমে...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চাবিকাঠি বলে মন্ত...

শিক্ষাঙ্গনে রাজনীতি নয়, চাই মুক্তবুদ্ধির চর্চা

শিক্ষককে হতে হয় জ্ঞানের বাহক, বিবেক জাগ্রত করার সহযাত্রী এবং মানুষ গড়ার কারিগ...

এশিয়া কাপের ট্রফি না নেওয়ার কারণ জানাল বিসিসিআই

ভূরাজনৈতিক উত্তেজনার কারণে এশিয়া কাপের ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্তের ব্যাখ্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা