ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ট্রাম্প-জেলেনস্কি ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর তাঁকে অভিনন্দন জানাতে ফোন দিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ওই ফোনকলে যুক্ত হয়েছিলেন স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ও ধনকুবের ইলন মাস্কও। প্রায় সাত মিনিট তিনজনের কথা হয়। খবর সিএনএন।

নির্বাচনে জয়ের পর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মার-এ-লাগোতে ট্রাম্পের সঙ্গে ছিলেন মাস্ক। তখন ট্রাম্পকে ফোন করেন জেলেনস্কি। দুজনের মধ্যে ইতিবাচক ও আন্তরিকতাপূর্ণ আলাপ হয়। এ সময় ট্রাম্প ফোনের স্পিকার চালু করে দেন। তখন মাস্কের সঙ্গেও কথা হয় জেলেনস্কির।

জানা গেছে, ফোনকলে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে মাস্কের স্টারলিংক স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগে সহায়তার জন্য তাঁকে (মাস্ক) ধন্যবাদ জানান জেলেনস্কি। প্রায় সাত মিনিট তিনজনের কথা হয়। তবে এ সময় তাঁদের মধ্যে নীতিনির্ধারণ বিষয়ক কোনো আলাপচারিতা হয়নি।

এর আগে গত বুধবার এক এক্স (সাবেক টুইটার) পোস্টে জেলেনস্কি বলেছিলেন, ট্রাম্পের ‘ঐতিহাসিক নিরঙ্কুশ জয়ের’ পর তাঁকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, দুই দেশের সহযোগিতার সম্পর্ক আরও এগিয়ে নিতে একমত হয়েছেন তাঁরা। বিশ্বে শান্তির জন্য যুক্তরাষ্ট্রের শক্তিশালী নেতৃত্ব গুরুত্বপূর্ণ।

ট্রাম্প এমন এক সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন, যখন রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে এক অনিশ্চিত পরিস্থিতির মধ্যে রয়েছে ইউক্রেন। দেশটির পূর্বাঞ্চল দনবাসে অবস্থান শক্ত করার সুযোগ পাচ্ছে রুশ বাহিনী। এই অঞ্চলটি পুরোপুরি দখল করে নেওয়ার চেষ্টায় রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইউক্রেনে প্রায় আড়াই বছর ধরে চলমান যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছ থেকে বড় সহায়তা পেয়েছে দেশটি। তবে নির্বাচনী প্রচারণায় ট্রাম্প যেসব কথা বলেছেন, তাতে তিনি প্রেসিডেন্ট হলে এই সহায়তা কতটা চলমান থাকবে, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। রাশিয়ার সঙ্গে ইউক্রেনকে একটি কঠিন চুক্তিতে যাওয়ার বিষয়ে চাপ দেওয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি।

এদিকে ট্রাম্পের নির্বাচনী প্রচারে তাঁর বড় সমর্থক ছিলেন ইলন মাস্ক। এই প্রচারে তিনি ১১ কোটি ৮০ লাখ ডলারের বেশি খরচ করেছেন। দুজনের ঘনিষ্ঠতাও গভীর। এরই মধ্যে ট্রাম্প-জেলেনস্কি ফোনকলে মাস্কের যুক্ত হওয়ার মধ্য দিয়ে আগামী প্রশাসনে তাঁর প্রভাব কতটা জোরদার হতে যাচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

আমার বাঙলা/ এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা

শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারের দীর্ঘমে...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চাবিকাঠি বলে মন্ত...

শিক্ষাঙ্গনে রাজনীতি নয়, চাই মুক্তবুদ্ধির চর্চা

শিক্ষককে হতে হয় জ্ঞানের বাহক, বিবেক জাগ্রত করার সহযাত্রী এবং মানুষ গড়ার কারিগ...

এশিয়া কাপের ট্রফি না নেওয়ার কারণ জানাল বিসিসিআই

ভূরাজনৈতিক উত্তেজনার কারণে এশিয়া কাপের ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্তের ব্যাখ্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা