সংগৃহীত
আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে জানুয়ারি থেকে বোরকা পরা নিষিদ্ধ 

আন্তর্জাতিক ডেস্ক

আগামী ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে সুইজারল্যান্ডে পাবলিক প্লেসে মুখ ঢাকা নিষিদ্ধের আইন কার্যকর হচ্ছে; যা ‘বোরকা নিষিদ্ধ’ আইন নামে পরিচিত। ওই সময় থেকে কেউ যদি বোরকা পরেন এবং মুখ ঢাকেন তাহলে তাকে প্রায় এক হাজার ১৫০ ডলার জরিমানা করা হবে। বাংলাদেশি অর্থে এই অর্থ দেড় লাখ টাকার সমান।

২০২১ সালে সুইজারল্যান্ডে একটি গণভোট হয়। এতে মুখ ঢাকার ওপর নিষেধাজ্ঞা দেওয়ার পক্ষে রায় দেন দেশটির সাধারণ মানুষ। সরকার সিদ্ধান্ত নিয়েছে আগামী বছরের শুরু থেকে এই গণ রায় কার্যকর করা হবে।

তবে ওই গণভোটের কঠোর বিরোধিতা করেছিল মুসলিম গ্রুপগুলো। এ ছাড়া পাবলিক প্লেসে মুখ ঢাকা নিষিদ্ধের গণভোটে অনেকেই বিপক্ষে ভোট দিয়েছিলেন। এটি খুবই কম ভোটের ব্যবধানে পাস হয়েছিল।

যে গ্রুপ এই গণভোট আয়োজনের ব্যবস্থা করেছিল সেটি ২০০৯ সাল থেকে সুইজারল্যান্ডে নতুন করে মসজিদের মিনার নির্মাণ নিষিদ্ধের ব্যবস্থা করেছিল।

যদিও সুইজারল্যান্ডে খুব কম সংখ্যক মানুষ মুখ ঢাকা বোরকা পরেন। কিন্তু তা সত্ত্বেও মুসলিমদের জন্য এটি একটি কঠিন বিষয় হয়ে পড়বে।

তবে সুইজারল্যান্ডের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বোরকা পরা নিষিদ্ধের এই আইন বিমান, কূটনৈতিক এবং কনস্যুলার এলাকায় কার্যকর হবে না। একইসঙ্গে ধর্মীয় ও পবিত্র স্থানগুলোতেও মুখ ঢাকা যাবে।

এ ছাড়া স্বাস্থ্যজনিত, আবহাওয়াজনিত ও ট্র্যাডিশনাল কারণেও মুখ ঢাকার সুযোগ দেওয়া হবে। পাশাপাশি শৈল্পিক বা বিনোদন এবং বিজ্ঞাপনের ক্ষেত্রে মুখ ঢাকায় কোনো বাধা থাকবে না। ব্যক্তিগত সুরক্ষার জন্যও মুখ ঢাকা যাবে। তবে এজন্য কর্তৃপক্ষের কাছ থেকে আগে থেকেই অনুমতি নিতে হবে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা

শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারের দীর্ঘমে...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চাবিকাঠি বলে মন্ত...

শিক্ষাঙ্গনে রাজনীতি নয়, চাই মুক্তবুদ্ধির চর্চা

শিক্ষককে হতে হয় জ্ঞানের বাহক, বিবেক জাগ্রত করার সহযাত্রী এবং মানুষ গড়ার কারিগ...

এশিয়া কাপের ট্রফি না নেওয়ার কারণ জানাল বিসিসিআই

ভূরাজনৈতিক উত্তেজনার কারণে এশিয়া কাপের ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্তের ব্যাখ্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা