সংগৃহিত
আন্তর্জাতিক

হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে জড়ালে পরাজয়

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর কিছুদিন পর থেকেই ইহুদি রাষ্ট্রটিতে হামলা চালিয়ে আসছে লেবাননের ইরান-সমর্থিত সামরিক সংগঠন হিজবুল্লাহ। পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলও। সম্প্রতি হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্ম যুদ্ধের ঘোষণা দিয়েছে তেল আবিব। এমন পরিস্থিতিতে লেবাননে হামলা চালানো হলে তার পরিণত কতটা ভয়াবহ হতে পারে, সে বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছে ইরান।

এক বিবৃতিতে শুক্রবার ইরানের পক্ষ থেকে দেওয়া ইসরায়েলকে সতর্ক করে বলা হয়েছে, হিজবুল্লাহ নিজেকে ও লেবাননকে রক্ষা করার ক্ষমতা রাখে। ইসরায়েল যদি হিজবুল্লাহর সঙ্গে সর্বাত্মক যুদ্ধে জড়াতে চায়, তাহলে তা হবে দেশটির চূড়ান্ত পরাজয়।

সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশন বলেছে, নিজেকে রক্ষা করতে ইসরায়েলের যেকোনো হঠকারী সিদ্ধান্ত পুরো মধ্যপ্রাচ্যকে নতুন একটি যুদ্ধে জড়িয়ে ফেলতে পারে। এর ফলে লেবাননের সঙ্গে সঙ্গে ১৯৪৮ সালে অধিকৃত অঞ্চলগুলোও ধ্বংস হয়ে যেতে পারে।

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বর্বরতা শুরু হওয়ার মাসখানেক পরেই লেবানন সীমান্তে সংঘাতে জড়িয়ে পড়ে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনী। চলমান এই উত্তেজনার মধ্যেই মঙ্গলবার (১৮ জুন) ইসরাইলের তৃতীয় বৃহত্তম হাইফা শহরে হামলার হুমকি দেয় হিজবুল্লাহ। এমনকি, শহরটির ওপর দিয়ে তারা একটি পর্যবেক্ষণ ড্রোনও উড়ায়।

পরে বুধবার (১৯ জুন) লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। এমনকি, হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলার আনুষ্ঠানিক অনুমোদনও দেয় তেল আবিব। এর জবাবে ইসরায়েল ও তাদের ‘সহযোগী’ সাইপ্রাসকে হুমকি দেন হিজবুল্লাহর হাসান নাসরুল্লাহ। তিনি বলেন, লেবাননে হামলা চালালে হিজবুল্লাহ সর্বাত্মক যুদ্ধ শুরু করবে। মানা হবে না কোনো নিয়মনীতি।

নাসরুল্লাহর ওই হুমকির পর ইসরায়েলের নেতাদের সঙ্গে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এতে তিনি ইসরায়েলি নেতাদের লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনা এড়াতে বলেন। সূত্র: আল জাজিরা

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা