সংগৃহিত
আন্তর্জাতিক

মুসলমানদের কারণে কানাডা আরও সমৃদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক: কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ‘আমাদের দেশের জন্য মুসলিম কানাডিয়ানরা যে অমূল্য অবদান রেখেছেন এবং রেখে চলেছেন – রমজান আমাদের সকলের জন্য সেটিকেই স্বীকৃতি দেওয়ার একটি সুযোগ। প্রায় ১৮ লাখ মুসলমান কানাডাকে তাদের বাড়ি বলে থাকেন এবং তাদের কারণে আমাদের দেশ আরও সমৃদ্ধ।’

বছর ঘুরে আবারও শুরু হয়েছে পবিত্র রমজান মাস। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত-সহ বিশ্বের বহু দেশে মাহে রমজান শুরু হয়েছে। আর পবিত্র এই মাস উপলক্ষে মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

জাস্টিন ট্রুডো সারা বিশ্বের মুসলমানদের জন্য মহিমান্বিত ও শান্তিপূর্ণ রমজান কামনা করেছেন। স্থানীয় সময় রোববার (১০ মার্চ) কানাডার প্রধানমন্ত্রীর ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই শুভেচ্ছা জানান উত্তর আমেরিকার এই দেশটির প্রধানমন্ত্রী।

বিবৃতিতে জাস্টিন ট্রুডো বলেন, ‘সূর্যাস্তের পর থেকে আজ রাতে কানাডা এবং সারা বিশ্বের মুসলিম সম্প্রদায় পবিত্র রমজান মাস শুরু করবে। আসন্ন সপ্তাহগুলোতে মুসলিমদের পরিবার এবং তাদের বন্ধুরা প্রার্থনা করতে এবং মহত্ত্ব ও উদারতা প্রদর্শনে একত্রিত হবে। সূর্যাস্তের সময় তারা ইফতারের জন্য জড়ো হবে। যেখানেই পালন করা হোক না কেন, রমজান সর্বদাই সহানুভূতি, কৃতজ্ঞতা এবং পরিবারের মূল্যবোধকে সম্মান করার একটি সুযোগ সামনে এনে দেয়।’

জাস্টিন ট্রুডো বলেন, ‘চলতি বছর পবিত্র এই মাসটি একটি বিশেষ চ্যালেঞ্জিং সময়ে আমাদের সামনে এসেছে। কারণ গাজায় মানবিক সংকট অব্যাহত রয়েছে। গাজায় একটি টেকসই যুদ্ধবিরতি এবং বেসামরিক নাগরিকদের জন্য মানবিক ত্রাণ সরবরাহে নিরাপদ, নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার নিশ্চিত করতে কানাডা আবারও আহ্বান জানিয়েছে।’

তিনি বলেন, ‘যেহেতু মুসলিম সম্প্রদায় রমজানকে উদারতা এবং সহানুভূতির সাথে পালন করে, আমরা আমাদের সম্মিলিত দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিচ্ছি যে, যেখানেই ইসলামফোবিয়া, বর্ণবাদ এবং ঘৃণামূলক ঘটনা ঘটবে, সেগুলোর বিরুদ্ধে সেখানেই দাঁড়ানো আমাদের দায়িত্ব।’

জাস্টিন ট্রুডো আরও বলেন, ‘কানাডা সরকারের পক্ষ থেকে আমি কানাডাজুড়ে মুসলিম সম্প্রদায়কে একটি মহিমান্বিত এবং শান্তিপূর্ণ রমজান কামনা করছি।’

এদিকে রোববার গভীর রাতে পবিত্র রমজান মাসকে স্বাগত জানিয়েছে বিশ্বের কোটি কোটি মুসলমান। এর আগে রোববার সন্ধ্যায় সৌদি আরবের আকাশে পবিত্র রমজানের চাঁদ দেখা যায়। এর মাধ্যমে সৌদি আরব-সহ বিশ্বের বহু দেশে পবিত্র মাহে রমজান শুরু হয়েছে।

সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। ফলে বাংলাদেশে রোজা ও ঈদ পালন হয় মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরদিনই।

ইসলামি ক্যালেন্ডারে সাধারণত মাস ২৯ বা ৩০ দিনের হয় এবং মাসের শুরু ও শেষ চাঁদ দেখার ওপর নির্ভর করে। যে কারণে রমজান মাস কোন দিন শুরু হবে তা আগে থেকে নির্দিষ্টভাবে বলা যায় না।

উল্লেখ্য, ইসলামের অন্যতম এক স্তম্ভ পবিত্র রমজান মাস। প্রত্যেক বছর অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলিম বিশ্বে পবিত্র এই মাস পালন করা হয়। এক মাস সংযম পালনের পর মুসলমানরা শাওয়াল মাসের চাঁদ দেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা