সংগৃহিত
আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় ঝড়ে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে প্রবল ঝড়ের আঘাতে ৮ জনের মৃত্যু হয়েছে। বড়দিনের ছুটির মধ্যেই এ ঝড়ের আঘাতে বিভিন্ন স্থানে গাছপালা এবং বিদ্যুতের লাইন ভেঙে পড়েছে। আর কয়েক হাজার পরিবারও বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।

ভিক্টোরিয়া এবং কুইন্সল্যান্ড রাজ্যের পুলিশ এবং উদ্ধারকারী দলগুলো এখন পর্যন্ত ৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

কুইন্সল্যান্ডের বিদ্যুৎ কোম্পানি এনারজেক্স জানিয়েছে, ঝড়ের কারণে এক হাজারের বেশি বিদ্যুৎ লাইন ভেঙে গেছে। এতে প্রায় ৮৬ হাজার পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েকদিন সময় লাগতে পারে।

ঝড়ের কারণে বৃষ্টি এবং আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কুইন্সল্যান্ডের রাজধানী ব্রিসবেনের উপকণ্ঠে ৮ বছর বয়সী একটি শিশু পানির স্রোতে ভেসে গেছে। ব্রিসবেন থেকে ১৮০ কিলোমিটার উত্তরের গিমপি শহরে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। উদ্ধারকর্মীরা সেখানে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। কুইন্সল্যান্ড ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেসের ডেপুটি কমিশনার কেভিন ওয়ালশ বলেন, বুধবারও উদ্ধারকারী দলগুলো ওই এলাকায় উদ্ধার অভিযান চালিয়ে যাবে।

গিমপির মেয়র গ্লেন হার্টউইগ জানান, ক্রিসমাসের সময় এ ধরনের পরিস্থিতি পরিবারগুলোর জন্য খুবই দুঃখজনক। দেশটির পূর্ব উপকূলে গত ২৫ এবং ২৬ ডিসেম্বর কয়েক দফা বজ্রপাতের ঘটনা ঘটেছে। আকস্মিক ঝড় এবং বন্যায় বেশ কিছু নদী প্লাবিত হয়েছে। আর প্রবল বাতাসে বাড়ি-ঘরের ছাদ উড়ে গেছে। বেশ কিছু এলাকায় গাছও উপড়ে গেছে।

ঝড়ের সময় সাগরে ১১ জন আরোহীসহ একটি নৌকা উল্টে যায়। পুলিশ জানায়, বুধবারের ওই ঘটনায় তিনজন ডুবে গেছে। আর আটজনকে পানি থেকে উদ্ধার করা হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ট্রাইব্যুনালে আসতে অস্বী...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা