সংগৃহিত
আন্তর্জাতিক

নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় নিহত ১৬০

আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকা মহাদেশের মধ্য নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ১৬০ জন নিহত হয়েছেন। বেশ কয়েকটি গ্রামে পৃথক হামলায় এসব প্রাণহানি ঘটার পাশাপাশি আহত হয়েছেন অন্তত ৩০০ জন।

সোমবার (২৫ ডিসেম্বর) নাইজেরিয়ার স্থানীয় প্রশাসন এ তথ্য জানিয়েছে।

ভয়েস অব আমেরিকার খবরে বলা হয়েছে, রোববার সন্ধ্যায় জাতিগত সংঘাতে ওই অঞ্চলে প্রাথমিকভাবে ১৬ জন নিহত হওয়ার তথ্য জানিয়েছিল সেনাবাহিনী।

সোমবার বোক্কোস রাজ্যের স্থানীয় সরকারের প্রধান কাসাহ এএফপিকে বলেছেন, ‘শনিবার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত অব্যাহত লড়াইয়ে ১১৩ জন নিহত হওয়ার বিষয়টি আমরা নিশ্চিত হতে পেরেছি।’

তিনি আরও বলেন, ‘সশস্ত্র দলগুলো স্থানীয়ভাবে ডাকাত দল হিসেবে পরিচিত। তারা কম করে হলেও ২০টি পৃথক সম্প্রদায়ের ওপর হামলা চালায় এবং বাড়িঘরও পুড়িয়ে দেয়।

কাসাহ বলেন, ‘আমরা ৩ শতাধিক আহত ব্যক্তিকে পেয়েছি। তাদের বোক্কোস, জোস এবং বারকিন লাদির হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।’

রাজ্য পার্লামেন্টের সদস্য ডিকসন চোল্লম এই হামলার নিন্দা করেছেন এবং নিরাপত্তা বাহিনীকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

চোল্লম বলেন, ‘সন্ত্রাসীদের কাছে আমরা নতি স্বীকার করব না। ন্যায়বিচার এবং স্থায়ী শান্তির জন্য আমরা ঐক্যবদ্ধ।’

নাইজেরিয়ার উত্তর ও মধ্যাঞ্চলে বেশ কয়েকটি জাতিগত ও ধর্মীয়ভাবে ভিন্নমতাবলম্বী জাতিগোষ্ঠী বাস করে। সাম্প্রতিক বছরগুলোতে সেখানে গোষ্ঠীগত সংঘাতে কয়েক শ মানুষের প্রাণ গেছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা