ভোলা প্রতিনিধি
স্বাস্থ্য

ভোলায় মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে বিক্ষোভ

ভোলা প্রতিনিধি

দ্বীপ জেলা ভোলার ২২ লক্ষ মানুষের সুচিকিৎসা নিশ্চিত ও মেডিকেল কলেজ স্থাপনের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে ভোলা প্রেস ক্লাবের সামনে ভোলা জার্নালিষ্ট ফোরাম এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন।

মানববন্ধনে ভোলার গণমাধ্যমকর্মী, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন। এসময় বক্তরা বলেন, দেশের মূল ভূ-খণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ জেলা ভোলার ২২ লক্ষ মানুষ আধুনিক স্বাস্থ্যসেবা থেকে একেবারেই বঞ্চিত। এই জেলার স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য ভোলায় ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালটিকে মেডিকেল কলেজ হিসেবে রূপান্তরের কথা থাকলেও করা হয়নি। এতে করে এই জেলার মানুষ মান সম্মত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। তাই দ্রুত ভোলা সদর হাসপাতালকে পূর্নাঙ্গরুপে ম্যাডিকেল কলেজে রূপান্তরের দাবি জানানো হয়।

এছাড়াও বর্তমানে ভোলা সদর হাসপাতালের চিকিৎসক-নার্স, কর্মকর্তা-কর্মচারীসহ জনবল সংকটের কারণে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ২৫০ শয্যাবিশিষ্ট এই জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ রোগীরা। এখানে নানাবিধ সমস্যার ফলে চিকিৎসাসেবা একেবারেই শূন্যের কোঠায়। এখানে চিকিৎসা সেবা নেই বললেই চলে।

তাই দ্রুত সমযের মধ্যে জনবল সংকট দূর করে ভোলার এই হাসপাতালটিকে মেডিকেল কলেজ হিসেবে রুপান্তরিত করে জেলার মানুষকে আধুনিক চিকিৎসা সেবার সু-ব্যবস্থা করার দাবি জানান বক্তরা।

মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের জন্য বরিশাল বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব মোঃ রায়হান কাওসার ও জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান হাতে তুলে দেওয়া হয়।

মানববন্ধনে জার্নালিস্ট ফোরাম এর দাবীর সাথে একাত্মতা প্রকাশ করে জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, জেলা সুজন এর সভাপতি মোবাশ্বের উল্ল্যাহ চৌধুরী,জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুনুর রশীদ ট্রুম্যান, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান, ভোলা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন,জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল কাদের সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুনতাসীর আলম চৌধুরী রবিন, বাসস এর ভোলা প্রতিনিধি আল আমিন শাহরিয়ার, এডভোকেট মনিরুল ইসলামসহ আরো অনেকেই বক্তব্য রাখেন।

মানববন্ধনে জার্নালিস্ট ফোরামের সাংগঠনিক সম্পাদক ইয়ামিন হোসেন এর সঞ্চালনায় সভাপতি শাহীন কাদের এর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন ও সহ-সভাপতি শাহরিয়ার জিলন।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

লিগ্যাল অফিসার পদটির কাজ কী?

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়ে...

জামায়াত-আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে: রাশেদ খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে বলে মন্তব্য...

শি জিনপিংকে ট্রাম্পের ঈগলের মূর্তি উপহার 

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক বাল্ড ঈগলের একটি ভা...

নেতানিয়াহুর সফরের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর...

সামুদ্রিক নীতির কার্যকর বাস্তবায়নে সরকারের গুরুত্বারোপ: প্রধানমন্ত্রী

বাংলাদেশের সামুদ্রিক খাতকে আধুনিক, নিরাপদ, প্রতিযোগিতামূলক ও পরিবেশগতভাবে টেক...

‘জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে’

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কার্যালয়ের জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে...

স্বপ্নপূরণের পর এবার অবদান রাখতে চান সুখি ইতোফুসা

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সিতে অভিষেক...

পুলিশের গাফিলতি ছিল কি না খতিয়ে দেখা হচ্ছে

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচের কার্যালয় ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় পুলি...

প্রেমিকার ভুলে ২০৯৯ সাল পর্যন্ত নিষিদ্ধ আর্জেন্টাইন স্ট্রাইকার

প্রেমিকা চায়না সুয়ারেজের একটি ভিডিওর জেরে বিপাকে পড়েছেন আর্জেন্টাইন তারকা স্ট...

লাইফস্টাইল
বিনোদন
খেলা