বিনোদন

অঞ্জনাকে নিয়ে ফিরছেন মনির খান

আমার বাঙলা ডেস্ক

গায়ক মনির খানের প্রথম অ্যালবাম ‘তোমার কোনো দোষ নেই’। ১৯৯৬ সালে এই অ্যালবাম দিয়ে গানের ভুবনে পা রাখেন তিনি। সেই অ্যালবামে ‘অঞ্জনা’ নামের একটি গান ব্যাপক সাফল্য পায়। এর পর থেকে সিরিজ আকারে একের পর এক ‘অঞ্জনা’ শিরোনামে গান করেছেন মনির খান।

প্রতিটি গানই পেয়েছে শ্রোতাপ্রিয়তা। এবার নতুন বছরের প্রথম দিনে নতুন ‘অঞ্জনা’ নিয়ে আসছেন মনির খান। গানটি লিখেছেন, সুর সংগীত করেছেন গীতিকার মিল্টন খন্দকার।

মনির খান বলেন, ‘বছরের বিভিন্ন সময় শ্রোতাদের জন্য নতুন নতুন গান নিয়ে হাজির হয়ে থাকি আমি। বিভিন্ন উৎসব-আয়োজনে বিশেষ কিছু দেওয়ার চেষ্টা করি। আমি বরাবরই শ্রোতাদের কথা মাথায় রেখে, তাদের চাওয়া অনুযায়ী গান প্রকাশ করি। ‘অঞ্জনা’ শিরোনামের এ গানটিও তার ব্যতিক্রম নয়। সিদ্ধান্ত নিয়েছি, প্রতি জানুয়ারির শুরুতে ‘অঞ্জনা’ শিরোনামে গান প্রকাশ করার।’

তিনি আরও বলেন, ‘এ কথা সত্য যে গত কয়েক বছর ধরে জানুয়ারিতে ‘অঞ্জনা’ শিরোনামে গান প্রকাশ করছি। সাধ্যের জায়গা থেকে শ্রোতাদের দাবি পূরণ করার চেষ্টা করি। তাদের চাওয়া ‘অঞ্জনা’ শিরোনামে গান যেন বছরের মাঝেও একটি প্রকাশ করি।’

‘বিভিন্ন লাইভ অনুষ্ঠান কিংবা দেশ-বিদেশে স্টেজ শোতে শ্রোতাদের কাছ থেকে সবচেয়ে বেশি অনুরোধ পাই অঞ্জনা শিরোনামে যেন আরও বেশি গান করি। আমিতো শ্রোতাদের জন্যই আজকের এই মনির খান। তাই আমার জায়গা থেকে চেষ্টা করেছি শ্রোতাদের অনুরোধ রাখার। আমার দৃঢ় বিশ্বাস, নতুন গানটি ভালো লাগবে সবার’- যোগ করেন মনির খান।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা