বিনোদন

মুন্না-সার্কিটের বেশে সঞ্জয়-আরশাদ, অবশেষে কি হচ্ছে ‘মুন্নাভাই’-এর তৃতীয় পর্ব?

বিনোদন ডেস্ক: গত সপ্তাহে মুন্না এবং সার্কিটের অবতারে প্রকাশ্যে ধরা দেন সঞ্জয় দত্ত এবং আরশাদ ওয়ারসি। তার পর থেকেই বলিউডে মুন্নাভাই সিরিজের নতুন ছবি নিয়ে জল্পনা শুরু হয়েছে।

বলিপাড়ায় বলা হয়, মুন্নাভাই সিরিজ সঞ্জয় দত্তকে নতুন জীবন দান করেছিল। এই ছবিতে সঞ্জয় এবং আরশাদ ওয়ারসির জুটি এখনও দর্শকদের মনে টাটকা। তাই সিরিজের তৃতীয় ছবির জন্য অনুরাগীরা উদ্‌গ্রীব হয়ে রয়েছেন। কিন্তু এখনও এই ছবি নিয়ে নতুন কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। এ দিকে সম্প্রতি, একটি সেটে সঞ্জুবাবা এবং আরশাদকে ‘মুন্নাভাই এমবিবিএস’ ছবির পোশাকে দেখা যায়। তার পরেই অনেকে অনুমান করেন যে ছবির তৃতীয় পর্বের প্রস্তুতি শুরু হয়েছে।

সূত্রের খবর, দুই অভিনেতাকে মুন্না এবং সার্কিটের (ছবিতে সঞ্জয় এবং আরশাদের চরিত্র) দেখা গিয়েছে ঠিকই। তবে তাঁরা মিলিত হয়েছিলেন একটি বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য। ওই ভিডিয়োতে দেখা যায়, সঞ্জয়কে জড়িয়ে ধরেছেন আরশাদ। শোনা যাচ্ছে, তাঁরা একটি হাসপাতালের বিজ্ঞাপনে জনপ্রিয় দুই চরিত্রের অবতারে হাজির হতে চলেছেন। আসলে এই দুই চরিত্র এখনও এতটাই জনপ্রিয় যে প্রত্যেকেই তাদের কোনও না কোনও ভাবে ব্যবহার করতে চান।

তা হলে মুন্নাভাই এ তৃতীয় পর্বের ছবি কি তৈরি হবে না? সূত্রের দাবি, সে রকম কোনও সম্ভবনা আপাতত নেই। নেপথ্যে রয়েছে পরিচালক রাজকুমার হিরানি এবং প্রযোজক বিধু বিনোদ চোপড়ার মতানৈক্য। দীর্ঘ দিন আগেই তাঁরা আলাদা হয়ে গিয়েছেন। মাঝে ‘মুন্নাভাই চলে আমেরিকা’ নামে তৃতীয় পর্বের কথা শোনা যায়। সেই ছবির চিত্রনাট্য চূড়ান্ত তৈরি ছিল। এমনকি, ছবির কাস্টিংও শুরু হয়েছিল। কিন্তু অনেকের ধারণা, ২০১৯ সালে হিরানির বিরুদ্ধে ‘মি টু’ অভিযোগ প্রকাশ্যে আসার পর বিধু বিনোদ সরে দাঁড়ান। ফলে সেই ছবি আর বাস্তবায়িত হয়নি। এর আগে একটি সাক্ষাৎকারে আরশাদও জানিয়েছিলেন যে ‘মুন্নাভাই ৩’ ছবিটির বাস্তবায়িত হওয়ার কোনও সম্ভাবনা নেই।

২০০৩ সালে মুক্তি পায় ‘মুন্নাভাই এমবিবিএস’। ছবির সাফল্যকে মাথায় রেখেই তিন বছর পর হিরানি নিয়ে আসেন ছবির সিক্যুয়েল ‘লাগে রহো মুন্নাভাই’। এখন তৃতীয় পর্ব নিয়ে দুই শিবির কোনও মধ্যস্থতায় আসে কি না দেখা যাক।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা