বিনোদন
বগুড়া থিয়েটার কার্যালয়ে

বগুড়ায় ভোর হলো সাংস্কৃতিক  বিদ্যালয়ের শিক্ষার্থীদের  বার্ষিক মূল্যায়ন

বিনোদন ডেস্ক: বগুড়া থিয়েটার কার্যালয়ে শুক্রবার সকালে ভোর হলো সাংস্কৃতিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বার্ষিক মূল্যায়ন অনুষ্ঠিত হয়। মূল্যায়ন পরীক্ষা শুরুর পূর্বে আনুষ্ঠানিক আলোচনা সভায় অংশ নেন ভোর হলো সাংস্কৃতিক বিদ্যালয়ের অধ্যক্ষ, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, দৈনিক করতোয়া পত্রিকার বার্তা প্রধান প্রদীপ ভট্টাচার্য শঙ্কর, বগুড়া থিয়েটারের সিনিয়র নাট্যজন এটিএম, নজরুল ইসলাম, ভোর হলো সাংস্কৃতিক বিদ্যালয়ের সমন্বয়কারী কনক কুমার পাল অলক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের নির্বাহী সদস্য, নাট্যকর্মী রবিউল করিম হৃদয়, কলেজ থিয়েটারের সহ সভাপতি প্রিয়াস চন্দ্র বর্মন ও স্বরণ। আলোচনা সভায় তৌফিক হাসান ময়না বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সৃজনশীল কাজে অংশগ্রহণ করা জরুরী এতে তাদের মেধাবিকাশ যেমন হয়, তেমনি একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করে। প্রদীপ ভট্টাচার্য শংকর বলেন, একজন মানবিক মানুষ হতে গেলে তার মননের চর্চা জরুরী। তিনি ভোর হলো সাংস্কৃতিক বিদ্যালয়ের এই আয়োজনকে স্বাগত এবং সাধুবাদ জানান। ভোর হলো সাংস্কৃতিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা একই সাথে লিখিত এবং মৌখিক পরীক্ষায় অংশ নেয়। ভোর হলো সাংস্কৃতিক বিদ্যালয়ের পক্ষ হতে জানানো হয়েছে, অংশগ্রহণকারীদের আগামী ২০ জানুয়ারি ভোর হলো ও লিটল থিয়েটার আয়োজিত পিঠা উৎসবে সনদপত্র প্রদান করা হবে।।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

যুবদল কমিটি নিয়ে ফের অসন্তোষ, এনির সঙ্গে পদবঞ্চিতদের বৈঠক

যুবদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটি নিয়ে চলমান অসন্তোষের মধ্যে আবারও বিএনপির য...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা