শিক্ষা

তিতুমীর কলেজ আলাদা বিশ্ববিদ্যালয় হবে না: শিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, ‘শুধু তিতুমীর কলেজের শিক্ষার্থীদের দাবি মেনে আলাদা গুরুত্ব দিয়ে কোনো বিশ্ববিদ্যালয় হবে না। এ দাবির কোনো যৌক্তিকতাও নেই। আমরা চিন্তা করছি সাতটি কলেজকে একত্রিত করে একটি বিশ্ববিদ্যালয়ের মতো করা যায় কিনা।’ এ নিয়ে ইউজিসির চেয়ারম্যানের নেতৃত্বে একটি কমিটি কাজ করছে বলে মন্তব্য করেন তিনি।

রবিবার (২ ফেব্রুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে এসব কথা বলেন শিক্ষা উপদেষ্টা।

ড. মাহমুদ বলেন, ‘এ অবস্থায় একটি কলেজের শিক্ষার্থীরা সময় বেঁধে দিয়ে যে আন্দোলন করছে সেটি ঠিক নয়। আমরা অন্তর্বর্তীকালীন সরকার দারি দাওয়া মানতে আসিনি। আমরা কিছু সংস্কার কাজ করছি। সেখানে জনদুর্ভোগ সৃষ্টি করে আন্দোলন করা যৌক্তিক নয়।’

তিনি বলেন, ছাত্ররা আন্দোলন করে ভালো কিন্তু তাদের তো পড়ালেখা করতে হবে। পরীক্ষা না দিলে তো ভবিষ্যতে শিক্ষার্থীদেরই সমস্যা হবে।

রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সন্মেলন কক্ষে এদিন সকালে প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় একনেক বৈঠক। বেঠক শেষে শিক্ষার্থীদের আন্দোলন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিক্ষা উপদেষ্টা এ সময় পরিকল্পনা সচিবসহ অন্যান্য সদস্যরা (সচিব) উপস্থিত ছিলেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ১০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিচালিত অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুইজন ম...

বাগেরহাটে সেতুর নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, সংবাদ সম্মেলন

মঙ্গলবার বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্...

নেপালে বন্যায় নিহত ৯০৩, নিখোঁজ ৪২০০

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। সোমবার সকালে নেপাল পুলিশ জান...

দেশে ফের কমল সোনার দাম

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। এবার প্রতি ভরিতে ৪ হাজার ৭২৩ টাকা কমিয়েছে...

বিএনপির সিন্ডিকেট ফের সক্রিয়: আসিফ মাহমুদ

সরকারি দল বিএনপির ‘সিন্ডিকেট’ আবারও সক্রিয় হয়েছে বলে অভিযোগ করেছে...

নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো (পে স্কেল) কার্যকর হলে সবা...

বাগেরহাটে সেতুর নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, সংবাদ সম্মেলন

মঙ্গলবার বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্...

নাম বদলে তারকা হওয়া যেসব অভিনেত্রী

বাংলা চলচ্চিত্রের দীর্ঘ ইতিহাসে এমন অনেক জনপ্রিয় অভিনেত্রী রয়েছেন, যারা বাবা-...

নাম বদলে তারকা হওয়া যেসব অভিনেত্রী

বাংলা চলচ্চিত্রের দীর্ঘ ইতিহাসে এমন অনেক জনপ্রিয় অভিনেত্রী রয়েছেন, যারা বাবা-...

‘ফিল্ম আমার কাছে সবচেয়ে পবিত্র জায়গা’: পপি

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি বক্তব্যকে কেন্দ্র করে ফের আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা