সংগৃহীত
শিক্ষা

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ ৩ জনের পদত্যাগ

চট্টগ্রাম ব্যুরো

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চট্টগ্রামের বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন, উপ-উপাচার্য কাজী শামীম সুলতানা ও কোষাধ্যক্ষ তৌফিক সাঈদ পদত্যাগ করেছেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির তাদের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, উপাচার্য অনুপম সেন বার্ধক্যজনিত কারণ দেখিয়ে পদত্যাগপত্র দিয়েছেন। এ ছাড়া ব্যক্তিগত কারণ দেখিয়ে উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ পদত্যাগ করেছেন।

বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন অনুপম সেন। যোগাযোগ করা হলে অনুপম সেন জানান, তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন।

এদিকে তাদের পদত্যাগের খবর বিশ্ববিদ্যালয়ে পৌঁছানোর পর আন্দোলনরত শিক্ষার্থীরা বিজয় মিছিল করেন। তারা বিশ্ববিদ্যালয়ের জিইসি ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে জিইসি সড়কে যান।

এর আগে, গত ৪ ডিসেম্বর থেকে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা। কিন্তু পদত্যাগ না করায় তিনটি ক্যাম্পাসে তালা দিয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন তারা।

এ সময় অভিযোগ করে শিক্ষার্থীরা বলেন, ভিসিসহ পুরো প্রক্টোরিয়াল বডির সবাই আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করতেন। সরকারের ফরমায়েশি কাজ করতে এসব চেয়ারে তারা বসে ছিলেন। আগে নানা সময় আমাদের ক্যাম্পাস এক জায়গায় করার ব্যাপারে আমরা দাবি দিয়েছিলাম। কিন্তু তারা সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের দাপট দেখিয়ে আমাদের কথা বাস্তবায়ন করেননি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণের পর ২০০৬ সাল থেকে অনুপম সেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করছিলেন।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশব্যাপী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ অন্যান্যদের জোরপূর্বক পদত্যাগের ঘটনা ঘটলেও ব্যতিক্রম ছিল চট্টগ্রামের বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়। সে সময় শিক্ষার্থীদের একটি অংশ ভিসির পদত্যাগের দাবি করলে বড় একটি অংশ ড. অনুপম সেনের পক্ষে ছিলেন।

আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এই সমাজবিজ্ঞানী শিক্ষায় অবদানের জন্য একুশে পদক পেয়েছিলেন ২০১৪ সালে। তার শিক্ষকতা জীবন পাঁচ দশকেরও বেশি সময়ের।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির...

রংপুরে তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বিশেষ ক্যারিয়ার গ্রুমিং সেশন

ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে রংপুরে...

দেশে স্বর্ণের দাম আরও কমল

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মান...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

রাজধানীর মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র দখল ও কিশোরগঞ্জে জলমহাল দখল নিয়ে রক্তক্ষয়ী...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে...

বাংলাদেশে মূল দল পাঠাচ্ছে না ভারত

ঢাকায় অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপে মূল দল না পাঠিয়ে অনূর্ধ্ব-২৩ বা দ্বিতীয়...

অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে বলে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা