ছবি: সংগৃহীত
শিক্ষা

আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘ডুয়েটিয়ান ডট কম’

নিজস্ব প্রতিবেদক

আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে গাজীপুরের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) সংগঠন ডুয়েটিয়ান ডট কম। ২৫ নভেম্বর (সোমবার) সন্ধ্যা ৬টার দিকে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট বাংলাদেশের সেন্ট্রাল কাউন্সিল হলে ডুয়েটের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুয়েটিয়ান ডট কমের প্রধান উপদেষ্টা এয়ার কমান্ডার (অব.) অধ্যাপক হোসাম-ই-হায়দার। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকৌশলী মাহমুদুল হাসান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেন এবং উপদেষ্টা কাউন্সিলের সদস্য সচিব প্রকৌশলী মুহাম্মদ মঈনুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এড হক এক্সিকিউটিভ কমিটির আহ্বায়ক ও ২৫তম বিসিএস তথ্য ক্যাডার প্রকৌশলী মো. কামাল হোসেন। সদস্য সচিব ড. প্রকৌশলী এম শাহেদুল ইসলাম। যুগ্ম সদস্য সচিব অধ্যাপক ড. মনোয়ার হোসেন। অ্যাকাডেমিক সদস্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। অধ্যাপক আতিকুর রহমান। প্রকৌশলী তুষার পাল। শিল্প মন্ত্রণালয়ের উপপ্রধান বয়লার পরিদর্শক মোহাম্মদ দিদারুল ইসলাম। আইটেক ডিজাইন হাউজের প্রধান নির্বাহী মো. শহিদুল আলম ভূঁইয়া।

অনুষ্ঠানে ডুয়েটে অধ্যায়নরত শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। ক্লাবগুলোর মধ্যে ছিলো আমেরিকান সোসাইটি ফর সিভিল ইঞ্জিনিয়ার্স, ডুয়েট চ্যাপ্টার, ডুয়েট রোবটিক্স ক্লাব, ডুয়েট ক্যারিয়ার অ্যান্ড রিসার্চ ক্লাব, ডুয়েট ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব, ডুয়েট ডিবেটিং সোসাইটি, ডুয়েট স্থাপত্য সংঘ, ডুয়েট কম্পিউটার সোসাইটি, ডুয়েট সিআর ফোরাম, ডুয়েট টেক্সটাইল রিসার্চ ক্লাব, এবং ডুয়েট সাংবাদিক সমিতি। প্রত্যেক ক্লাবের প্রতিনিধিরা ক্লাবের কার্যক্রম সম্পর্কে বক্তব্য দেন।

অনুষ্ঠানের শুরুতে সংগঠনের কার্যক্রম ও গঠনতন্ত্রের বিষয়ের স্বাগত বক্তব্য দেন প্রকৌশলী মোহাম্মদ মঈনুল ইসলাম। তিনি ডুয়েটিয়ান ডট কমের প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন এয়ার কমান্ডার (অব.) অধ্যাপক হোসেম-ই-হায়দার। তিনি তার বক্তব্যে একটি শক্তিশালী প্রাক্তনদের প্লাটফর্মের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা তুলে ধরেন। এছাড়াও অনুষ্ঠানে ডুয়েটের অন্যান্য অ্যালামনাইরা বক্তব্য দেন।

.

আমার বাঙলা/এসএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব নিয়োগ

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ত্রিপাক্ষিক মক্কা প্রতিরক্ষা...

হুথিরা ‘সন্ত্রাসী মিলিশিয়া’ : সৌদি বাদশাহ

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ‘সন্ত্রাসী মিলিশিয়া’ হিসেবে অভিহিত কর...

জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০টি গুরুত্বপূর্ণ কর্মসূচি

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম দিনেই অত্যন্ত ব্যস্ত ও ফলপ্রসূ সম...

এশিয়ান গেমসে লিটনের লক্ষ্য ফাইনাল

২০১০ সালের গুয়াংজু এশিয়ান গেমসে ক্রিকেটে স্বর্ণপদক জিতেছিল বাংলাদেশ। তবে সে...

ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি শিশুদের মানবেতর জীবন

প্রতিদিন সকালেই পূর্ব জেরুজালেমের শুফাত শরণার্থী শিবিরের ১৭ বছরের কিশোর মোহাম...

রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

রাজধানীর তুরাগের নলভোগ এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় হাসান আলী (৪৮) নামে এক ব্য...

বগুড়ায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

বগুড়ার শাজাহানপুরে ভুট্টাবোঝাই ট্রাকের সঙ্গে একটি...

‘গঙ্গা পানিবণ্টনে নতুন চুক্তির দাবি বাংলাদেশের’

গঙ্গার পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে বিদ্যমান চুক...

ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১ শিক্ষার্থ...

প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গেটস ফ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা