প্রতিনিধি
অপরাধ

সাতক্ষীরায় সার সিন্ডিকেট কোটি টাকা লোপাটের প্রমাণ পেলো দুদক

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় সিন্ডিকেট করে সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশী দামে সার বিক্রি ও বছরে কৃষকের ৩৯ কোটি টাকা লোপাটের ঘটনার প্রমাণ পেয়েছে দুদক। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি উপ-পরিচালকের কার্যালয়ে অভিযান চালায় দুদক।

এ অভিযানের নেতৃত্ব দেন দুদক খুলনা কার্যালয়ের সহকারী পরিচালক রকিবুল ইসলাম।
অভিযান শেষে তিনি জানান, সরকার নির্ধারিত মূল্যের বাইরে সাতক্ষীরায় সার বিক্রি হচ্ছে। এ ছাড়া সিন্ডিকেট করে কৃষকের কোটি কোটি টাকা লোপাট হচ্ছে এটির সত্যতা আমরা পেয়েছি। দিনভর মাঠ পর্যায়ে অভিযান করেছি। বাস্তব চিত্র কৃষি উপ-পরিচালককে জানানো হয়েছে। তিনিও বিষয়টি আমাদের কাছে স্বীকার করেছেন।

তিনি আরও বলেন, এখন বিষয়টি দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে লিখিতভাবে জানানো হবে। পরবর্তীতে নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, এর আগে দুপুরে পাটকেলঘাটার অবৈধ সার ব্যবসায়ী কেশব সাধুর গোডাউনে অভিযান পরিচালনা করে দুদকের আভিযান দলটি।

আমার বাঙলা/ ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জে...

খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার

তেহরানে ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জন্য আয়োজিত রাষ্ট্র...

ভ্যাপসা গরমের মধ্যে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, ৯ অঞ্চলে ঝড়ের আভাস

ভ্যাপসা গরমের মধ্যেই রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি...

তৃণমূল প্রধান কার্যালয় দখল করল বিদ্রোহীরা

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কার দখলে থাকবে, তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়...

খামেনির দাফন ঘিরে যেসব শঙ্কায় ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতু...

সব জেলাকে পর্যায়ক্রমে রেল নেটওয়ার্কের আওতায় আনা হবে: রেলপথ প্রতিমন্ত্রী

দেশের ৬৪টি জেলার মধ্যে বর্তমানে ৪৯টিতে রেল সংযোগ রয়েছে। পর্যায়ক্রমে সব জেলাকে...

নীলফামারীতে আর্ন প্রকল্পের ট্রেড নির্বাচন

শনিবার (৪জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা যুব ভবনের সভাকক্ষে এই কর...

১২ লাখ টাকা হোটেল ভাড়া না দিয়ে উধাও এনসিপির ৫ নেতা!

আট মাস অবস্থান করে ১২ লাখ টাকার বিল বকেয়া রেখে হোটেল ত্যাগ। এমন অভিযোগ উঠেছে...

উপজেলা হাসপাতালেও মিলবে ডায়ালিসিস সেবা -ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

শুক্রবার (৩জুলাই)বিকালে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ প্রাঙ্গণ আয়োজিত এক অনু...

আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

শনিবার (৪ জুলাই) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা