সংগৃহীত
অপরাধ

আলোচিত সেই মতিউর স্ত্রীসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

‘ছাগল–কাণ্ডে’ আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান ও তার প্রথম স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে কোন মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে এখনো জানা যায়নি।

বুধবার (১৫ জানুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির উপকমিশনার (ডিসি–মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, মতিউর রহমান ও তার স্ত্রী লায়লা কানিজকে রাজধানীর বসুন্ধরা থেকে গ্রেপ্তার করেছে ডিবি। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

এই দম্পতির বিরুদ্ধে একাধিক মামলা আছে। সর্বশেষ ৬ জানুয়ারি অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মতিউর রহমান ও তার প্রথম স্ত্রী লায়লা কানিজ, তাদের ছেলে তৌফিকুর রহমান ও মেয়ে ফারজানা রহমানের বিরুদ্ধে পৃথক মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এর আগে গত বছরের ১৫ ডিসেম্বর মতিউর ও তার দ্বিতীয় স্ত্রী শাম্মী আখতার শিবলীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে দুদক।

গত কোরবানি ঈদে ১৫ লাখ টাকায় (প্রাথমিক দর) ‘উচ্চবংশীয়’ ছাগল কেনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হন মুশফিকুর রহমান ওরফে ইফাত। এর পর থেকে তার বিলাসী জীবনযাপনের নানা তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পায়। এই ছাগল-কাণ্ডের জেরেই আলোচনায় আসেন ইফাতের বাবা এনবিআর কর্মকর্তা মতিউর রহমান। তখন মতিউর রহমানের ছেলের দামি ঘড়ি, গাড়ি, আলিশান জীবনযাপন; মতিউর রহমান ও পরিবারের সদস্যদের নামে রিসোর্ট, শুটিং স্পট, বাংলো বাড়ি, জমিসহ নামে-বেনামে বিপুল সম্পদের তথ্য সামনে আসতে শুরু করে।

পরে ওই বছরের ২৩ জুন মতিউরের বিরুদ্ধে তদন্ত শুরু করে দুদক। ২৫ জুন মতিউর ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক হিসাব, মোবাইল ফোন আর্থিক সেবার (এমএফএস) হিসাব ও শেয়ারবাজারের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব জব্দের নির্দেশ দেয় বিএফআইইউ।

একপর্যায়ে মতিউরকে এনবিআর থেকে সরিয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে যুক্ত করা হয়। সরিয়ে দেওয়া হয় রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকে সরকার মনোনীত পরিচালক পদ থেকেও।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

কেনিয়ায় একটি পর্যটন হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের রাষ্ট্রীয় গোয়েন্দা বিভা...

কমিউনিটি ব্যাংক-নগদ অংশীদারিত্বে নতুন সুযোগ

গ্রাহকদের জন্য আরও সহজ, দ্রুত ও নিরবচ্ছিন্ন ডিজিটাল আর্থিক সেবা নিশ্চিত করতে...

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দীর্ঘ অপেক্ষার পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো বাংল...

খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রাইম ব্যাংকের ‘এমপাওয়ারিং ইয়ুথ সিজন ২.০’ সেশন

তরুণদের ব্যাংকিং ও আর্থিক খাত সম্পর্কে ধারণা দিতে প্রাইম ব্যাংক পিএলসির ফ্ল্য...

সাটুরিয়ায় ১৬ পিস ইয়াবা ও মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার পশ্চিম কাউন্নারা গ্রামের একটি নির্জন স্থান থেকে...

বঙ্গভবন: মেজর হাফিজের শেষ; মির্জা ফখরুলের শুরু

বঙ্গভবনে নিজের শেষ কর্মদিবস সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন ভারপ্র...

খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রাইম ব্যাংকের ‘এমপাওয়ারিং ইয়ুথ সিজন ২.০’ সেশন

তরুণদের ব্যাংকিং ও আর্থিক খাত সম্পর্কে ধারণা দিতে প্রাইম ব্যাংক পিএলসির ফ্ল্য...

কমিউনিটি ব্যাংক-নগদ অংশীদারিত্বে নতুন সুযোগ

গ্রাহকদের জন্য আরও সহজ, দ্রুত ও নিরবচ্ছিন্ন ডিজিটাল আর্থিক সেবা নিশ্চিত করতে...

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দীর্ঘ অপেক্ষার পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো বাংল...

শেষ সময়ে জমজমাট নীলফামারী চেম্বার নির্বাচন

শেষ সময়ে জমে উঠেছে নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা