সংগৃহীত
অপরাধ

উপদেষ্টা হাসান আরিফের ছেলের বিরুদ্ধে মামলা সাবেক স্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফের ছেলে মোয়াজ আরিফের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে মামলা করেছেন তার সাবেক স্ত্রী নীলা ইসরাফিল।

সোমবার (২ ডিসেম্বর) রাজধানীর রমনা থানায় এ মামলা দায়ের করা হয়েছে। মামলায় মোয়াজ আয়াজকে আসামি করা হয়েছে।

ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, আসামি মোয়াজ আরিফ গত ২৯ নভেম্বর ঢাকা ক্লাবের ভেতরে নীলাকে মারধর করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। আমরা তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেব।

তবে মারধরের অভিযোগ অস্বীকার করে আইনজীবি মোয়াজ আরিফ বলেন, ঢাকা ক্লাবের রেস্তোরাঁয় বাকবিতণ্ডার এক পর্যায়ে আরো অনেকের সামনেই নিজেকে নিজেই আঘাত করে আহত হন নীলা।

সাবেক এ দম্পতি গত কয়েকবছর ধরে পরস্পরের বিরুদ্ধে হামলাসহ নানা অভিযোগ করে আসছেন। দুপক্ষ একাধিক মামলাও করেছে। নানা ঘটনার মধ্যে ২০২১ সালের এপ্রিলে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। তাদের পাঁচ বছর ও চার বছরের দুটো কন্যা সন্তান রয়েছে।

সংশ্লিষ্ট পুলিশের কর্মকর্তারা বলছেন, এর আগে পরস্পরের বিরুদ্ধে মামলা করলেও সপ্তাহ শেষে তারা আবার একসঙ্গে বাচ্চাদের নিয়ে ঘুরতেও বের হন।

পারিবারিক জটিলতার জেরে ২০২১ সালের জুনে মোয়াজ আরিফকে হত্যাচেষ্টার অভিযোগে নয় মাসের অন্তসত্ত্বা অবস্থায় নীলাকে গ্রেপ্তার করে পুলিশ। কারাগারে নিজের দ্বিতীয় সন্তানের জন্ম দেন তিনি।

সন্তান জন্ম দেওয়ার একদিন পর জামিনে বেরিয়ে ১৯ জুন রাজধানীর নিউ মার্কেট থানায় মোয়াজ আরিফের বিরুদ্ধে নির্যাতন, ভ্রুণ হত্যা ও তার দুই বছরের কন্যা সন্তানকে আটকে রাখার অভিযোগে মামলা করেন।

পরে ২০২১ সালের এপ্রিলে বিচ্ছেদ হয় তাদের। পরের বছর মার্চে প্রীতি সাঈদকে বিয়ে করেন মোয়াজ। এরপর নীলা তার বন্ধুদের নিয়ে প্রীতি সাঈদের হাত ভেঙে দেন বলে সেসময় মামলা হয়। ওই মামলায় নীলাকে আসামি করা হয়েছিল।

সম্প্রতি আবার নীলা তার সাবেক স্বামী মোয়াজের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে ফেসবুকে একাধিক পোস্ট দেন। সোমবার রমনা থানায় গিয়ে মামলা দায়েরের আগে ফেসবুক লাইভও করেন, যা সামাজিক যোগাযোগের এ মাধ্যমে আলোচনায় আসে।

মামলার এজাহারে নীলা ইসরাফিলের অভিযোগ, গত ২৯ এপ্রিল বেলা সাড়ে ৩টার দিকে তিনি তার দুই সন্তান ও গৃহকর্মীসহ গাড়িতে মোয়াজের বাসায় এসে তাকে নিয়ে ঢাকা ক্লাবে যান। সেখানেই মোয়াজ তাকে মারধর ও নির্যাতন করেন। এক পর্যায়ে ক্লাবের ডেস্কে থাকা ধারালো ছুড়ি দিয়ে মাথায় আঘাত করেন। পরে ক্লাবের কর্মী ও তার গৃহকর্মী এসে তাকে উঠিয়ে চিকিৎসার জন্য পাঠান।

এ সুযোগে মোয়াজ তার বাসা থেকে চারটি ল্যাপটপ, ১৭০০ সুইস ফ্রাঙ্কসহ বেশ কিছু জিনিসপত্র নিয়ে যায় বলেও এজাহারে অভিযোগ করা হয়।

মোয়াজ আরিফ বলেন, নীলা ইসরাফিল নিজেকে নিজে আঘাত করে আহত হয়েছেন। তিনি মানসিক রোগে আক্রান্ত, যার চিকিৎসাও এর আগে তিনি নিয়েছেন। সে কারণে তার মধ্যে এরকম প্রবণতা রয়েছে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা কিম জং উনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো এক বার্তায় উত্তর কোরিয়ার সর...

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

মহাকাশে মার্কিন অস্ত্র নিয়ে বাড়ছে বিশ্বজুড়ে শঙ্কা

পৃথিবীর কক্ষপথে অস্ত্র মোতায়েনের বিষয়টি প্রকাশ্যেই স্বীকার করেছে যুক্তরাষ্ট...

চীন বা যুক্তরাষ্ট্রের নেতৃত্ব মানতে নারাজ বিশ্ব

বৈশ্বিক সহযোগিতা ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ওপর মানুষের আস্থা বাড়লেও বিশ্ব...

সিডি এলদেনের শতভাগ শেয়ার কিনলেন মেসি

ফুটবল মাঠের পর এবার ক্লাব ফুটবলের মালিকানায় আরও এক ধাপ এগিয়ে গেলেন আর্জেন্ট...

ইরান ‘হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ হারাবে' : জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতে আগামী কয়েক মাসে ‘একেবারে ভি...

মিসরের সমর্থন চাইছে সৌদি

সৌদি আরবের বিভিন্ন স্থাপনা এবং লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হুতি বি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা