সংগৃহিত
অপরাধ

প্রশাসনের তৎপরতায় ধর্ষক জুয়েলের আত্মসমর্পন

নিজস্ব প্রতিবেদক : “ধর্ষিত স্কুলছাত্রী মা হয়েছে, ধর্ষক পলাতক” শিরোনামে গত ২১ জুন বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর অভিযুক্ত ধর্ষককে গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় অবশেষে রোববার দুপুরে আদালতে আত্মসমর্পণ করেছে ধর্ষক জুয়েল খান।

আদালতের বিচারক ধর্ষক জুয়েলকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন। ঘটনাটি জেলার বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের রমজানকাঠি গ্রামের। তথ্যের সত্যতা নিশ্চিত করে আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সঞ্জিত চন্দ্র শীল জানান, গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে আসামি জুয়েল খানকে গ্রেপ্তারের জন্য বিভিন্নস্থানে অভিযান পরিচালনার পাশাপাশি জুয়েলের বাবা মোহন খানের ওপর চাঁপ প্রয়োগ করা হয়। তিনি আরও জানান, রোববার দুপুরে আসামি জুয়েল খান (২৭) বরিশাল ম্যাজিষ্ট্রেট আদালতে আত্মসমর্পনের পর বিচারক তাকে (জুয়েল খান) জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, ওই গ্রামের অসহায় এক দিনমজুরের মেয়ে এবারের এসএসসি পাশ করা এক ছাত্রীকে (১৫) ১০ মাস পূর্বে জোরপূর্বক ধরে নিয়ে একাধিকবার ধর্ষন করে জুয়েল। এতে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পরে। পরবর্তীতে বিষয়টি ধামাচাঁপা দেওয়ার জন্য জুয়েলের চাচা বাবু খানসহ এলাকার কতিপয় প্রভাবশালীরা ওই ছাত্রী ও তার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি প্রদর্শন করে। এ ঘটনায় বরিশাল আদালতে মামলা দায়ের করা হয়। এরইমধ্যে গত ৫ জুন ধর্ষিতা ছাত্রী একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা