সংগৃহীত
অপরাধ
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থী হত্যা, মামলার ৩ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. হাসিবুল হাসান অন্তরকে (২১) ডেকে নিয়ে মারধরের পর মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করার ৩ ঘণ্টার মধ্যে প্রধান আসামি রাহাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৪ নভেম্বর) বেলা ১২টার দিকে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এসব তথ্য জানান ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান।

গ্রেপ্তারকৃত আসামি রাহাত সরকার (২৫) গাজীপুরের জয়দেবপুর থানার পূর্ব চান্দেনা গ্রামের সাঈদ সরকারের ছেলে।

আসামি রাহাত বর্তমানে সাভারের বিরুলিয়ার আক্রান এলাকায় থাকেন। বাকি আসামিরা হলেন- সাভারের বিরুলিয়ান আক্রান নামাপাড়ার জলিলের ছেলে মনছুর (৪০), একই গ্রামের নজরুলের ছেলে আশিক(২২), সাধানের ছেলে সাহিম(২৩), টিপুর ছেলে টুটুল (২৪)।

নিহত হাসিবুল হাসান অন্তর ময়মনসিংহ জেলা থানার কাচারি পাড়া এলাকার ভাটিপড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে৷ তিনি ড্যাফডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শেষ বর্ষের শিক্ষার্থী।

প্রেস ব্রিফিংয়ে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান জানান, গতকাল (৩ নভেম্বর) সকালে আমরা আসামিকে আদালতে পাঠাই।

আসামি ঘটনার বিষয়ে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বাকী আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত ২৭ অক্টোবর আমাদের ক্যাম্পাসের শিক্ষার্থী হাসিবুল ইসলাম অন্তরকে তুলে নিয়ে বেধড়ক মারধর করে খাগান এলাকায় ফেলে রেখে চলে যায়। পরে শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে প্রথমে রাজু হাসপাতাল পরে সাভারের এনাম মেডিকেলে নিয়ে যায়।

এরপর পরিবারের তত্ত্বাবধানে তাকে ময়মনসিংহের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গত ২ নভেম্বর মারা যায় অন্তর।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা