সারাদেশ

“ভেদাভেদ ভুলে মিলেমিশে কাজ করতে হবে”

মৌলভীবাজার প্রতিনিধি

দেশটা আমাদের সবার তাই দেশের কল্যাণে সকল ভেদাভেদ ভুলে মিলেমিশে সম্প্রীতির সাথে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়ে শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র, জেলা বিএনপি নেতা ও ন্যাশনাল টি কোম্পানির পরিচালক মহসিন মিয়া মধু বলেছেন- 'বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ সকল শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করে এই পবিত্র মাহে রমজান মাসে যেন আমরা দোয়া ও ইফতার মাহফিল করি। রমজান মাসকে উপলক্ষ করে সাধারণ মানুষকে সাথে নিয়ে দলীয় নেতাকর্মীরা যেন ইফতারের আয়োজন করেন, তাই আমরা সবাই একসাথে সাদামাটা ইফতারের আয়োজন করেছি। ইতিমধ্যে শ্রীমঙ্গল পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ও কালাপুর ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (০৬ মার্চ) আমরা পৌরসভার ২ নাম্বর ওয়ার্ড এবং এখানে সদর ইউনিয়ন বিএনপি উদ্যোগে আজকের এই ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। পর্যায়ক্রমে আগামী ২০ রমজানের মধ্যে পৌরসভার সকল ওয়ার্ড এবং উপজেলার সকল ইউনিয়নে দোয়া ও ইফতার মাহফিল আমরা সম্পন্ন করব ইনশাআল্লাহ।'

বৃহস্পতিবার (৬ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী শ্রীমঙ্গল সদর ইউনিয়ন বিএনপি'র আয়োজনে শহরের হবিগঞ্জ রোডস্থ শাহী ঈদগাহে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি উপস্থিত সকল নেতাকর্মী ও মুসল্লিদের উদ্দেশ্যে আরো বলেন, 'বিগত স্বৈরাচারী সরকারের আমলে জেল জুলুম ও নির্যাতনের শিকার আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ উনার জন্য সবাই দোয়া করবেন। আমাদের দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের দীর্ঘায়ু এবং সুস্থতার জন্যও আপনাদের কাছে দোয়া চাই। তারা যেন সুস্থ হয়ে সমাজ, দেশ ও রাষ্ট্রের জন্য করে যেতে পারেন। এছাড়া বৈষম্য বিরোধী আন্দোলনে গত জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদেরকে যেন মহান আল্লাহতালা জান্নাতবাসী করেন এবং যারা অসুস্থ আছেন সবাইকে যেন দ্রুত সুস্থতা দান করেন সেজন্য আপনাদের কাছে দোয়া চাই।'

এসময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীসহ সহস্রাদিক সাধারণ রোজাদার মানুষজন উপস্থিত ছিলেন।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা