সংগৃহীত
সারাদেশ

ছয় মাসেও চালু হয়নি নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস

নারায়ণগঞ্জ প্রতিনিধি

জুলাই অভ্যুত্থানে বিক্ষুব্ধ ছাত্র-জনতার হামলার শিকার নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস দীর্ঘ ছয় মাসেও চালু হয়নি।

গত ১৮ জুলাই পুড়িয়ে দেওয়া হয় নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস। দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে যায় বিতরণের অপেক্ষায় থাকা অন্তত আট হাজার পাসপোর্ট। পুরো ভবন পরিণত হয় ধ্বংসস্তূপে।
পরে ৪ আগস্ট হামলা চালিয়ে ভবনটিতে ব্যাপক ভাঙচুর করা হয়। ৫ আগস্ট ভবনটিতে অগ্নিসংযোগ করা হয়।

একাধিক দফার হামলা ও আগুনে অফিসটিতে থাকা পাসপোর্ট, শত শত আবেদন ফরম, ফাইলপত্র, কম্পিউটার ও সার্ভার সহ ভেতরের সবকিছু সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়।

বর্তমানে নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা থানার পাসপোর্ট প্রত্যাশীদের কেরানীগঞ্জ পাসপোর্ট অফিসে, সিদ্বিরগঞ্জ এবং বন্দর উপজেলার পাসপোর্ট প্রত্যাশীদের মুন্সীগঞ্জ পাসপোর্ট অফিসে এবং সোনারগাঁ , রূপগঞ্জ ও আড়াইহাজার উপজেলার পাসপোর্ট প্রত্যাশীদের নরসিংদী পাসপোর্ট অফিসে গিয়ে আবেদন করতে হচ্ছে।

এর ফলে প্রতিদিন শত শত পাসপোর্ট আবেদনকারীকে নানা ধরনের ভোগান্তির শিকার হতে হচ্ছে।
জেলা প্রশাসক মাহমুদুল হক বলেন, পুড়ে যাওয়া পাসপোর্ট অফিস পুনরায় সংস্কারের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। আমরা আশা করছি, কাজ শুরু হবে। সেই হিসেবে দ্রুত সময়ের মধ্যে পাসপোর্ট অফিস চালু হবে। ইতোমধ্যে গণপূর্ত বিভাগ এস্টিমেটসহ সংস্কারের যাবতীয় প্রক্রিয়া শুরু করেছে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

যুবদল কমিটি নিয়ে ফের অসন্তোষ, এনির সঙ্গে পদবঞ্চিতদের বৈঠক

যুবদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটি নিয়ে চলমান অসন্তোষের মধ্যে আবারও বিএনপির য...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা