সারাদেশ

নাটোর জেলা ছাত্রলীগের সাবেক নেতার ২ দিনের রিমান্ড

নাটোর প্রতিনিধি

নাটোর জেলা শাখার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে নাটোর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল-আমিনের আদালতে তাকে হাজির করে পুলিশ। মেহেদি হাসান রবিন হত্যা মামলায় ৫ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিজয় মিছিল থেকে নাটোর শহরের চৌধুরী বড়গাছা এলাকার মেহেদি হাসান রবিনকে অপহরণ করা হয়। পরে তাকে শহরের কান্দিভিটুয়া এলাকায় সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাড়িতে নিয়ে গিয়ে পুড়িয়ে হত্যার অভিযোগ ওঠে।

এর পর নিহত রবিনের মামা সোহেল রানা ২৬ আগস্ট নাটোর সদর থানায় মাসুমসহ ৭১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৬৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

রিয়াজুল ইসলাম মাসুমের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে হামলা, নির্যাতন, এবং হত্যার অভিযোগে মোট সাতটি মামলা রয়েছে। গত ১৬ জানুয়ারি পাবনার রূপপুর এলাকা থেকে নাটোর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা