সারাদেশ

শিবগঞ্জে তাফসীরে বক্তা নিয়ে প্রতারণার অভিযোগ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি তাফসীর মাহফিলে প্রধান বক্তা নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে চুক্তি করা এক মাওলানার বিরুদ্ধে।শনিবার দুপুরে পারকানসাট কেন্দ্রীয় গোরস্তান কমিটির ব্যানারে পারকানসাট এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন কমিটির সভাপতি মোশারফ হোসেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, পারকানসাট কেন্দ্রীয় গোরস্তানের উন্নয়নের লক্ষ্যে গত ২১ ও ২২ জানুয়ারী তাফসীরের দিন ধার্য করা হয়। এতে প্রথম দিনের বক্তা ছিলেন দেলোয়ার হোসেন। তিনি বাংলাদেশের নাম করা মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে দ্বিতীয় দিনের বক্তা হিসেবে আমন্ত্রণ জানানোর কথা বলেন এবং তিনি দুটি মোবাইল নম্বর দেন কমিটিকে। সেই সূত্র ধরে দুটি মোবাইল নম্বরে যোগাযোগ করলে রফিকুল ইসলাম মাদানী পরিচয়ে ২০ ও ২১ জানুয়ারী ওই দুটি মোবাইল নম্বরে বিকাশের মাধ্যমে ৪০ হাজার টাকা অগ্রিম নেন। একই সঙ্গে দ্বিতীয় দিনের তাফসীরে উপস্থিত থাকার সম্মতি দেন।

লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, ২২ জানুয়ারী সকাল থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ওই দুই মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি আসবেন বলে জানাতে থাকেন। এক পর্যায়ে রাত সাড়ে ৯টার পরে ওই দুটি মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। নিরুপায় হয়ে কমিটির পক্ষ থেকে জানানো হয়, রফিকুল ইসলাম মাদানী হঠাৎ গুরুত্বর অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

প্রাথমিক ধারণা- প্রথম দিনের বক্তা ভারতীয় নাগরিক দেলোয়ার হোসেনের মাধ্যমে কমিটি প্রতারণার শিকার হয়েছে। প্রতিকার চেয়ে আইনের আশ্রয় নিবেন বলেও জানান কমিটির সভাপতি মোশারফ হোসেন।

এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তাফসীর কমিটিকে অনেক কটুক্তিমূলক বাক্য ব্যবহার করে হেয়-প্রতিপন্ন করা হয়েছে। তবে দেলোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য মেলেনি। এ সময় উপস্থিত ছিলেন কমিটির সাধারণ সম্পাদক আজিজুল হক ডিএম ও সারাফাত হোসেন চয়ন, অন্যান্য সদস্যসহ এলাকাবাসী।

আমার বাঙলা/ ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উন্মুক্ত থাকবে জলাশয়, নিশ্চিত হবে জেলেদের অধিকার

হাওরাঞ্চলের মৎস্যসম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং প্রকৃত মৎস্যজীবীদের অধিকার...

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জে...

খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার

তেহরানে ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জন্য আয়োজিত রাষ্ট্র...

ফরিদপুরে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ সমাবেশ

শনিবার সকাল ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ ম...

কে কত ভোট পেলেন শিল্পী সমিতির নির্বাচনে

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বা...

তৈলারদ্বীপ ব্রিজে টোলের নতুন দরপত্র বাতিলের দাবিতে মানববন্ধন

বাঁশখালী-আনোয়ারা সংযোগস্থলের তৈলারদ্বীপ ব্রিজে পুনরায় টোল আদায়ের লক্ষ...

লামায় গভীর রাতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ২টি শ্যালো মেশিন ও পাইপ জব্দ

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় গভীর রাতে মাতামুহুরী নদী থেকে...

রোদে ফাঁকা রাজধানী, থমকে গেছে রিকশার চাকা

রাজধানীর যে সড়কগুলোতে সাধারণ দিনে যানজটের কারণে কয়েক কিলোমিটার পথ পাড়ি দিত...

আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে স্পিকারের বৈঠক

বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত...

জেলেদের গভীর সাগরে না যাওয়ার পরামর্শ আবহাওয়া অধিদপ্তরের

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে ঝোড়ো হাওয়ার আশঙ্কায়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা