প্রতিনিধি
সারাদেশ

রাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান

রাবিপ্রবি প্রতিনিধি

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রাঙ্গামাটি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১০(১)ধারা অনুযায়ী মোঃ আতিয়ার রহমান,পিএইচডি,ডিন ফ্যাকাল্টি অব বায়োলজিক্যাল সায়েন্স এবং প্রফেসর,ডিপার্টটম্টে অব বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে রাবিপ্রবির উপাচার্য পদে যোগদানের তারিখ থেকে উল্লিখিত শর্তে নিয়োগ দেওয়া হলো।

শর্তগুলো হলো—
ক. উপাচার্য পদে তাঁর নিয়োগ যোগদানের তারিখ হতে ৪(চার)বছর হবে।
খ. উপর্যুক্ত পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন।
গ. তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্য সুবিধা ভোগ করবেন।
ঘ. তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন।
ঙ. রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান ১৯৯০ সালে মাধ্যমিক ও ১৯৯২ সালে যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগ থেকে ১৯৯৬ সালে স্নাতক ও ১৯৯৭ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। জাপান থেকে পিএইচডি ও ডারবান থেকে পোস্ট ডক্টরেট সম্পন্ন করেন তিনি।২০০৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে পাঠদান শুরু করেন এবং অধ্যাপক পদে পদোন্নতি পান ২০১৯ সালে ৩০ সেপ্টেম্বর।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) স্বর্ণপদক-২০১৯ এর জন্য মনোনীত হয়েছিলেন।২য় উপাচার্যের পদত্যাগের পরে প্রায় ৫ মাসের মাথায় নতুন উপাচার্য পেলো রাবিপ্রবি।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিজের বাড়ি থেকে গ্রেফতার ইমরান খানের বোন!

আসন্ন ২৭ সেপ্টেম্বরের দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির আগে পাকিস্তানের কারাবন্দি প্...

সাগরে রহস্যজনক বস্তু ছুড়ল উত্তর কোরিয়া

পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে নিজেদের মর্যাদা পুনর্ব্যক্ত করার মাত্র কয়েক...

ভারতকে টপকে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষে ইংল্যান্ড

বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে পেছনে ফেলে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শী...

শিল্পকলা একাডেমি ও হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর শিল্পকলা একাডেমি ও হাইকোর্টের সামনের সড়কে পৃথক ককটেল বিস্ফোরণের ঘটন...

শান্তি, জলবায়ু ও গণতন্ত্রের এজেন্ডা নিয়ে জাতিসংঘে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কার্যকর ও ফলপ্রসূ সফরের জন্য যত দিন সময় প্রয়োজন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধি...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ ঘিরে নিউইয়র্কে ব্যাপক কৌতূহল

জাতিসংঘের বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য ঘিরে নিউইয়র্কজুড়ে...

ইস্তাম্বুল হয়ে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে তুরস্কের ইস্তাম্বুলে...

পুতিনের দল ইউনাইটেড রাশিয়ার জয়জয়কার

রাশিয়ার সংসদীয় নির্বাচনে নিরঙ্কুশ কর্তৃত্ব বজায় রেখেছে প্রেসিডেন্ট ভ্লাদিম...

চীনের বস্ত্র কারখানায় আগুন, নিহত ৮

চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের ফোশান শহরের একটি বস্ত্র কারখানায় গত র...

ইতালির সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ইতালির সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে আগ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা