ফাইল ফটো
সারাদেশ

সংসদ সদস্যের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ

জেলা প্রতিবেদক : জেলার প্রথম শ্রেনীর গৌরনদী পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ’র বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে। নারিকেল গাছ মার্কার মেয়র প্রার্থী ও আওয়ামী লীগ নেতা আলহাজ¦ মোঃ আলাউদ্দিন ভূঁইয়া প্রধান নির্বাচন কমিশনের দপ্তরে গত ২৩ জুন লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, মোবাইল ফোন মার্কার প্রতিদ্বন্ধী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীনকে প্রকাশ্যে দলীয় প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে ভোট চেয়েছেন আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি। নেতাকর্মীদের হাত তুলে এমপি ভোট দেওয়ার ওয়াদা করিয়েছেন। গত ২০ জুন আগৈলঝাড়ার সেরালস্থ এমপির গ্রামের বাড়িতে জেলা আওয়ামী লীগের সভায় তিনি এ কাজ করেন। সেটি জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা হলেও একপর্যায়ে মোবাইল ফোন মার্কার নির্বাচনী সভায় পরিনত হয়। আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র এমন কর্মকাণ্ড নির্বাচনের আচরণবিধি ভঙ্গ এবং প্রভাব বিস্তারের শামিল। ওই সভার পর থেকে জয়নালের কর্মীরা এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে এবং ভোটেরদিন কেন্দ্র দখল, এজেন্ট দিয়ে জোরপূর্বক ইভিএম’র ভোট ছিনিয়ে নেওয়া, নারিকেল গাছ মার্কার ভোটারদের কেন্দ্রে না যাওয়ার জন্য বহিরাগত সন্ত্রাসীরা মোটরসাইকেল মহড়া দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে আসছেন। অভিযোগের প্রমাণ হিসেবে সেরালের সভায় এমপি’র দেওয়া বক্তব্যের ভিডিও ফুটেজ ও গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ফটোকপি সংযুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, আবুল হাসানাত আব্দুল্লাহ বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য। গত ৯ জুন অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে দুই উপজেলাতেই তার সমর্থিত প্রার্থীরা পরাজিত হয়েছেন। গৌরনদী উপজেলায় প্রার্থী ছিলেন এমপি’র আস্থাভাজন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমান। তিনি পৌরসভার মেয়রের পদ থেকে পদত্যাগ করে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়ে পরাজিত হয়েছেন। নির্বাচন কমিশনের স্বচ্ছভোটের কারণে হারিছ নিজে পরাজিত হলেও এবার তিনি জয়নালের পক্ষে নির্বাচনী মাঠে প্রভাব বিস্তার করে উত্তাপ ছড়াচ্ছে। আগামী ২৬ জুন (বুধবার) মেয়র পদের উপ-নির্বাচনের ভোটগ্রহণ।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা