ছবি: সংগৃহীত
সারাদেশ

বাগেরহাটে চার এপিপির পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক

বাগেরহাট জেলা জজ আদালতের চার সরকারি সহকারী কৌঁসুলি (এপিপি) একযোগে পদত্যাগ করেছেন। রোববার (২ আগস্ট) দুপুরে তারা জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের কাছে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগকারী আইনজীবীরা হলেন—এপিপি অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ, এজিপি কুতুব উদ্দিন, অ্যাডভোকেট রফিকুল ইসলাম স্বপন এবং মো. মহিবুল্লাহ। তারা ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন।

এপিপি অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ বলেন, ব্যক্তিগত চেম্বার পরিচালনার পাশাপাশি সরকারি দায়িত্ব পালন করা বেশ কষ্টসাধ্য। সে কারণেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, ‘চারজন সরকারি সহকারী কৌঁসুলির পদত্যাগপত্র আমরা পেয়েছি। সরকারি কৌঁসুলিদের নিয়োগের জন্য “দ্য লিগ্যাল রিমেমব্রেন্সার্স ম্যানুয়াল” রয়েছে। ওই বিধিমালা অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাঈদ-উর রহমান: শিক্ষার্থীর মর্যাদায় আস্থার শিক্ষক

কোনো শিক্ষকের কথা মনে পড়লে সাধারণত তাঁর পড়ানো কোনো তত্ত্ব, বিশেষ কোনো বক্তৃতা...

উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা

মাঠ পর্যায়ে ভূমি সেবা আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করতে দে...

এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে জাপা...

স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস...

কনটেন্ট ক্রিয়েটর রাহীর বাসায় ১০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহীর ভাড়া বাসায় ঢুকে প্রায়...

এবার ৬ গোল হজম করল বাংলাদেশ!

এশিয়ান গেমসে হারের বৃত্ত থেকে বের হতে পারেনি বাংলাদেশ নারী ফুটবল দল। শক্তিশা...

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নি...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলায় আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

আবাহনীর হাতছাড়া হলো ধানমন্ডির মাঠ!

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কাছ থেকে ৯৯ বছরের জন্য ইজারা নেওয়া ঐতিহাসিক...

নরওয়ের সঙ্গে কারিগরি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করতে নরওয়ের সঙ্গে কারিগরি সহ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা